মাদারীপুর প্রতিনিধিঃ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী জানান,’ভাঙ্গা থেকে ঢাকার এয়ারপোর্ট পর্যন্ত ট্রেন চালুর চেষ্টা রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলাপও হয়েছে। তিনি সম্মতিও দিয়েছেন।আমাদের মাদারীপুর, শরীয়তপুর এবং মুন্সীগঞ্জে প্রচুর পরিমান লোক বিদেশে থাকে। অসংখ্য প্রবাসী রয়েছেন এ এলাকার। ভাঙ্গা থেকে এয়ারপোর্ট পর্যন্ত ট্রেন চালু করতে পারলে যানজট এড়িয়ে এ অঞ্চলের মানুষ চলাচল করতে
শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ পদ্মা সেতু অতিক্রম করলে ট্রেন। পরীক্ষা মূলক হলেও ট্রেন চলাচলের নতুন ধাপে প্রবেশ করলো দক্ষিণাঞ্চল। মঙ্গলবার(৪ এপ্রিল) দুপুর ১ টা ২১ মিনিটে ভাঙ্গা স্টেশন ছেড়ে আসে ট্রেনটি। এরপর প্রথম স্টেশন মালিগ্রাম সংলগ্ন বগাইলে পৌছায় ১ টা ৪১ মিনিটে। ট্রেনটি গড়ে ঘন্টায় ২৫ কিলোমিটার বেগে চলছিল বলে জানা গেছে। ২ টা ১০ মিনিটে
আজ ট্রেন যাইবো,আমাগো এইহান দিয়ে ট্রেন যাইবো আজ,তাই দেখতে এসেছি। ট্রেন চালু হইলে আমরা সহজেই বিভিন্ন স্থানে যেতে পারবো। আর খরচও অনেক কম হইবে। আজকে মন্ত্রী আসবে। ট্রেন পদ্মাসেতু পার হয়ে মাওয়া যাবে। এই কারণে দেখতে আসলাম।’এমন কথা গুলো বলছিলেন পদ্মাস্টেশনে দাঁড়িয়ে থাকা মাদারীপুরের শিবচরে উপজেলার বাখরের কান্দি এলাকার বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান শেখ(৭৪)। একসময়
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জেরে বোমা হামলায় মনির চৌকিদার (৪৫) নামে একজন নিহত হয়েছে। সোমবার রাতে সাড়ে ৮ টার দিকে ঘটনা ঘটে। নিহত মনির কালকিনি উপজেলার চরদৌলতখান (সি.ডি.খান) ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ঐ এলাকার চান মিয়া সিকদার ও মান্নান সরদারের লোকজনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি মাদারীপুরের শিবচরের পদ্মা নদীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে অভিযান পরিচালনা করেছে চরজানাজাত নৌপুলিশ। এসময় নদীতে জাটকা শিকারে থাকা অবস্থায় ৪ জেলেকে আটক করে পুলিশ। জব্দ করা হয় ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৩০ কেজি পরিমান জাটকা। সোমবার(৩ এপ্রিল) দুপুরে শিবচর উপজেলার কাঁঠালবাড়ী সংলগ্ন পদ্মানদীতে এ অভিযান পরিচালনা করে নৌপুলিশ। নৌপুলিশ
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন বেপারী (৬৫) মৃত্যুবরণ করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বুধবার (২৯ মার্চ) রাত সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।তার ভাগিনা আবদুল গাফফার সোহাগ ঘটনার সততা নিশ্চিত করেন। তার মৃত্যুতে স্থানীয়
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে শিবচর হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান চলছে।এসময় মহাসড়কের একাধিক স্থানে হাইওয়ে পুলিশ অবস্থান নিয়ে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রনে কাজ করছেন। বুধবার(২৯ মার্চ) দুপুর পর্যন্ত গতিসীমা লঙ্ঘন করায় ৩০ টি যানবাহনকে মামলা দিয়েছে পুলিশ। শিবচর হাইওয়ে থানা সুত্রে জানা গেছে, গত ১৯ মার্চ সকালে এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলা কতুবপুর এলাকায়
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় মমিনুর রহমান (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এসময় শাহাদাত হোসেন (৫২) নামে আরেকজন আহত হয়েছে। বুধবার দুপুর পৌনে ২ টার দিকে শিবচর – মাদারীপুর আঞ্চলিক সড়কের শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সাহেবের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মমিনুর শিবচর পৌরসভার নলগোড়া গ্রামের ওয়াজ আলী খানের ছেলে। শিবচর
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে সড়ক দুর্ঘটনার ইয়ার হোসেন খান (৩০)নামে এক ইজি বাইক চালক নিহত হয়েছেন। এসময় আবুল কাশেমসহ আরো ১ যাত্রী আহত হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে ঢাকা -বরিশাল মহাসড়কে মাদারীপুরের মোস্তফাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ার হোসেন খান সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের ইলিয়াস খানের ছেলে। পুলিশ ও হাসপাতাল সুত্র জানায়,
ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠি জেলা প্রশাসকের সরকারি গাড়িকে বিপরীতমুখী একটি মালবাহী মাঝারী আকারের ট্রাক (ঢাকা মেট্রো অ ১৪-০৮৭৯) ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্ত করেছে। শুক্রবার দুপুর পৌনে ১টায় শহরের পৌর মিনি পার্কের সামনের সড়কে এ ঘটনা ঘটেছে। ঘটনার সময় জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম তার বাবাকে নিয়ে ঐ গাড়িতে ডাক্তারের কাছে যাচ্ছিলেন বলে জানা গেছে। তবে ট্রাক মালিক