মাদারীপুর প্রতিনিধি:
শিবচরের সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব ও গণমাধ্যমের উন্নয়নকে আরও আধুনিক ও দায়িত্বশীল করার লক্ষ্যে আত্মপ্রকাশ হয়েছে “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স”।
বুধবার রাতে শিবচর পৌর বাজারের ৭১ উৎসব চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান।
অনুষ্ঠানে শিবচর উপজেলা ও মাদারীপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এই অ্যালায়েন্স কোনো প্রচলিত পেশাজীবী সংগঠন নয়; বরং এটি সাংবাদিকদের জ্ঞানচর্চা, দক্ষতা বৃদ্ধি, গবেষণাভিত্তিক সাংবাদিকতা এবং নৈতিক গণমাধ্যম চর্চার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বিশেষ করে পোস্ট গ্র্যাজুয়েট সাংবাদিকদের সমন্বয়ে গড়ে ওঠা এ সংগঠন সাংবাদিকতায় নতুন ধারা সৃষ্টি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত দক্ষতা ও আধুনিক গণমাধ্যম চর্চা বৃদ্ধিতে এই অ্যালায়েন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলানিউজ২৪.কম এর মাদারীপুর প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ, সারাক্ষন নিউজ ২৪.কম এর এডিটর ইন চীফ ও দীপ্ত টেলিভিশন এর মাদারীপুর প্রতিনিধি মো: রফিকুল ইসলাম, গ্লোবাল টেলিভিশন এর মাদারীপুর প্রতিনিধি এমএ কাইয়ুম,দৈনিক ইনকিলাব এর শিবচর উপজেলা প্রতিনিধি মো: রাশেদুল ইসলাম রাসেল,দৈনিক আমার বার্তার শিবচর উপজেলা প্রতিনিধি মো: মহিউদ্দিন খান, দৈনিক আমারদেশ এর শিবচর উপজেলা প্রতিনিধি মো: সরোয়ার হোসেন, দৈনিক ঐশী বাংলার স্টাফ রিপোর্টার কামরুজ্জামান পলাশ,দৈনিক নিরপেক্ষ এর শিবচর উপজেলা প্রতিনিধি মো: শহিদুল ইসলাম, দৈনিক ভোরের বানীর মাদারীপুর প্রতিনিধি মো: সজিব খান, দৈনিক নয়াদিগন্তের শিবচর উপজেলা প্রতিনিধি আহসান হাবীব শাহিন, দৈনিক সময়ের আলোর শিবচর উপজেলা প্রতিনিধি মেহেরাব হোসেন, বাংলা টিভির শিবচর উপজেলা প্রতিনিধি এইচ এম সাইদুর রহমান, দৈনিক ভোরের দপর্ন এর শিবচর উপজেলা প্রতিনিধি জুয়েল মাহমুদ ও দৈনিক খবর পত্রের শিবচর উপজেলা প্রতিনিধি মো: সোহেল রানা।