1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে এইচএসসির ফলাফলে তলানিতে নুর-ই-আলম চৌধুরী কলেজ, পাস করলো ২ জন শিবচরে এইচএসসির ফলাফলে পাসের হারে শীর্ষে রিজিয়া বেগম মহিলা কলেজ শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স”

শিবচরে এইচএসসির ফলাফলে তলানিতে নুর-ই-আলম চৌধুরী কলেজ, পাস করলো ২ জন

  • প্রকাশিত : রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১.০৬ এএম
  • ১১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে সবচেয়ে কম পাসের হার নুর-ই-আলম চৌধুরী কলেজে। উপজেলার বহেরাতলায় অবস্থিত এ কলেজ থেকে সাতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে মাত্র দুজন। কলেজটির পাসের হার ২৮ শতাংশ বলে প্রকাশিত ফলাফলে উল্লেখ করা হয়েছে।

উপজেলার পাঁচটি কলেজের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, রিজিয়া বেগম মহিলা কলেজে পাসের হার ৫০ শতাংশ, নুরুল আমিন কলেজে ৪৪ শতাংশ, ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজে ৩২ শতাংশ এবং সরকারি বরহামগঞ্জ কলেজে ৩১ শতাংশ। অন্যদিকে নুর-ই-আলম চৌধুরী কলেজের পাসের হার সবচেয়ে কম।

এ বছর শিবচরের পাঁচটি কলেজে সামগ্রিক পাসের হার ৩৩ শতাংশ। মোট ৬৪০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং অনুত্তীর্ণ হয়েছে ১ হাজার ২৭৬ জন।

ফলাফলে উপজেলার সর্বনিম্ন অবস্থানে থাকা কলেজটির শিক্ষার মান, পাঠদান কার্যক্রম ও শিক্ষার্থীদের ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!