1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

ভাঙ্গা থেকে এয়ারপোর্ট পর্যন্ত ট্রেন চালুর চেষ্টা রয়েছে’ চিফ হুইপ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৫.১০ পিএম
  • ৬৪১ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী জানান,’ভাঙ্গা থেকে ঢাকার এয়ারপোর্ট পর্যন্ত ট্রেন চালুর চেষ্টা রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলাপও হয়েছে। তিনি সম্মতিও দিয়েছেন।আমাদের মাদারীপুর, শরীয়তপুর এবং মুন্সীগঞ্জে প্রচুর পরিমান লোক বিদেশে থাকে। অসংখ্য প্রবাসী রয়েছেন এ এলাকার। ভাঙ্গা থেকে এয়ারপোর্ট পর্যন্ত ট্রেন চালু করতে পারলে যানজট এড়িয়ে এ অঞ্চলের মানুষ চলাচল করতে পারবে।’

মঙ্গলবার(৪ এপ্রিল) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা হতে পদ্মাসেতু অভিমুখে যাত্রা করা বিশেষ ট্রেনে বসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন,’ভাঙ্গা থেকে শিবচর হয়ে আমরা এখন ট্রেনে যাচ্ছি। এক সময় এখান থেকে মালিগ্রাম পর্যন্ত নৌকায় যেতে হবে। পদ্মায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগতো। দক্ষিণাঞ্চলে লোক সরকারি অফিসার আসতে চাইতো না। এখন পদ্মাসেতু হওয়ার পর রেল চালু হচ্ছে। পদ্মাসেতু পার হয়ে ঢাকায় ঢুকতে গেলে যানজটে পড়তে হয়। রেলে এই যানজট থাকছে না।’

উল্লেখ্য, পরীক্ষামূলক ভাবে পদ্মাসেতু হয়ে মাওয়া প্রান্তে প্রথমবারের মতো ট্রেন চলছে আজ। দুপুর ১টা বেজে ২১ মিনিটে ভাঙ্গা স্টেশন থেকে ট্রেন যাত্রা শুরু করে।ট্রেনটিতে রয়েছেন- রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, মুজিবুর রহমান নিক্সন চৌধুরী এমপিসহ প্রকল্প সংশ্লিষ্টরা এবং বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকেরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!