1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের গাছের সাথে ধাক্কা, নিহত ১, আহত ১

  • প্রকাশিত : বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৩.৫৯ পিএম
  • ১১৫৭ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় মমিনুর রহমান (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এসময় শাহাদাত হোসেন (৫২)  নামে আরেকজন আহত হয়েছে।

বুধবার দুপুর পৌনে ২ টার দিকে শিবচর – মাদারীপুর আঞ্চলিক সড়কের শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সাহেবের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমিনুর শিবচর পৌরসভার নলগোড়া গ্রামের ওয়াজ আলী খানের ছেলে।

শিবচর উপজেলার আবু তাহের দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মহিউদ্দিন মাহি জানান, দুপুর পৌনে দুইটার দিকে একটি প্রাইভেট কার মাদারীপুর থেকে শিবচর আসতেছিল।এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে।পরে আমরা এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করি।পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসি।পরে কর্তব্যরত চিকিৎসক মমিনুর রহমান কে মৃত্যু ঘোষণা করেন।আর শাহাদাত নামে একজনকে ঢাকা নিয়ে যাওয়ার জন্য রেফার্ড করেন।

নিহতের আত্মীয় স্বজন সুত্রে জানা যায়, মমিনুর ট্রাভেল এজেন্সির মালিক ছিলেন।ওই এজেন্সীর মাধ্যমে সৌদিতে লোক পাঠাতেন।আজ সকালে ঢাকা থেকে তার কাজে মাদারীপুর এসেছিলেন। এসময় সাথে তার ভাগিনা শাহাদাত ও ছিলেন।তারা দুজনেই এক সাথে ওই ট্রাভেল এজেন্সি পরিচালনা করতে।

নিহতের শ্যালক এনায়েত হোসেন বলেন, সকালে দুলাভাই ও তার ভাগিনা শাহাদাত তাদের কাজে মাদারীপুর এসেছিলেন। পথিমধ্যে গাড়ি দুর্ঘটনায় মারা গেলে আমরা খবর পেয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসি।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সরে কর্তব্যরত চিকিৎসক ঔশি বলেন, রোগীটিকে লোকজন উদ্ধার করে এখানে নিয়ে আসে।পরে আমরা পরিক্ষা নিরীক্ষা করে দেখতে পাই হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!