1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে অপহরনের পর হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন।

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১, ৪.৩২ পিএম
  • ৫২১ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর:

মাদারীপুরে ২০০৫ সালে ইমরান হোসন (১৮) নামে একজনকে অপহরনের পর হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড ও দুইজনকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, কালকিনি পৌরসভার ঝাউতলা এলাকার এমদাদ সরদারের ছেলে পারভেজ সরদার (২৬) ও বিভাগদী এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে সজীব সরদার (২৫)। খালাসপ্রাপ্তরা হলেন, উত্তর কৃষ্ণনগর এলাকার কাজেম সরদারের ছেলে আসলাম সরদার (২৮) ও পূর্ব শিকারমঙ্গল এলাকার কুদ্দুস চৌকিদারের ছেলে নয়ন চৌকিদার (২৬)

মামলার এজাহারে বলা হয়, ২০০৫ সালের ২১ মে কালকিনি থানার সামনের বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন উত্তর কৃষ্ণনগর এলাকার সাঈদ সরদারের ছেলে ইমরান হোসেন (১৮) নিখোঁজ হয়। পরে ২৪ মে এনায়েতনগর ইউনিয়নের সমিতিরহাট লঞ্চঘাট এলাকায় ইমরানের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পাশাপাশি ইমরানের ময়না তদন্ত সম্পন্ন করে। পরে এই ঘটনায় ২৪ মে ইমরানের বাবা সাইদ সরদার অজ্ঞাতদের আসামীকে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৭ সালের ১৯ আগস্ট মাদারীপুর সিআইডি’র এসআই পরিতোষ বালা পারভেজ সরদার, সজিব সরদার, নয়ন চৌদিকার, আসলাম সরদারের নামে অভিযোগপত্র আদালতে দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষি ও যুক্তিকর্ত শেষে আদালতের বিচারক পারভেজ সরদার ও সজিব সরদাকে যাবজ্জীবন কারাদন্ড দেন। দোষ প্রমান না হাওয়ায় নয়ন চৌদিকার ও আসলাম সরদারকে খালাস দেয়া হয়। এদিকে দন্ডপ্রাপ্ত দুইজনই গ্রেফতারের জামিন নিয়ে পলাতক রয়েছেন।

মাদারীপুর জজ আদালতের পিপি এ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সিং জানান, ঘটনার দিন আসামীরা মোটরসাইকেলযোগে ইমরানকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত দুইজনের যাবজ্জীবন ও দোষ প্রমান না হওয়ায় অপর দুই আসামীকে খালাস দেন। এই রায়ে বাদী ও রাস্ট্রপক্ষ সন্তুষ্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!