1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে ভূমি অধিগ্রহণে ১০ কোটি টাকা আত্মসাৎ করায় ২৩ জনের নামে আদালতে মামলা

  • প্রকাশিত : বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৪.৪২ পিএম
  • ১৮৫৯ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে পদ্মা সেতু প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে ভূয়া রেকর্ড সৃজন করে, জাল-জালিয়াতি, দুর্নীতি, প্রতারণা, যোগসাজশে ৯ কোটি ৯৭ লক্ষ ৮৫ হাজার ৫৪ টাকা আত্মসাত করায় ২৩ নামে আদালতে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে সমন্বিত সরকারি অফিস ভবনের দুদক কার্যালয়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান দুদক মাদারীপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আতিকুর রহমান।

আতিকুর রহমান জানান, পদ্মা সেতু প্রকল্পসহ অন্যান্য প্রকল্পে ভূমি অধিগ্রহণে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক, সার্ভেয়ার মোঃ রাসেল আহম্মেদ ও মোঃ নাসির উদ্দিন সহ মোট ২৩ জনের নামে কমিশনের অনুমতি সাপেক্ষে মামলা দায়ের করা হয়েছে।

এদের মধ্যে শিবচরের রয়েছেন ১৬ জন। এরা হলেন- গুপ্তেরকান্দির নিরঞ্জন পত্তনদার স্ত্রী আলো পত্তনদার, মৃত খোকা সরদারের ছেলে জিল্লুর রহমান, খাস সন্যাসীরচর হালিম মৃধার ছেলে আব্দুল মালেক মৃধা, খলিফা কান্দির আলাউদ্দিন খলিফার ছেলে সুরুজ মিয়া, বাঁশকান্দি এলাকার মোহাম্মদ ফকিরের মেয়ে রাজিয়া বেগম, আব্দুর রাজ্জাক মোল্যার মেয়ে কুলসুম বিবি, মৃত আইয়ুব আলীর ছেলে মনির মিয়া, সাহাবুদ্দিন ঘরামীর মেয়ে হাছিনা বেগম ও হামেদ শিকদারের মেয়ে ফরিদা বেগম।

এছাড়া বাচামারার মৃত রুস্তুম আলী কাজীর ছেলে আব্দুল কাদির কাজী, আলাউদ্দিন বেপারীর ছেলে আলম আলী বেপারী ও মোজাম্মেল কাজির ছেলে মতিউর রহমান কাজি। এছাড়া বড় খাস বন্দরখোলার মৃত নাজির বেপারীর ছেলে শাহিন বেপারী, গুয়াতলার হালেম হাওলাদারের ছেলে আতিকুর রহমান। উত্তর তাজপুর হালেম হাওলাদারের মেয়ে আছমা বেগম, চৈতাই মোল্লাকান্দির রঞ্জন মোল্লার ছেলে আওলাদ হোসেন। দত্তপাড়ার মেম্বার সুধাংশু কুমার মন্ডল।

এছাড়াও গোপালগঞ্জ কাশিয়ানি উপজেলার গোয়ালগ্রামের মৃত আলিউজ্জামানের ছেলে মোঃ মিলন শেখ ও শরীয়তপুর জাজিরা উপজেলার মহিউদ্দিন হাজীকান্দির মৃত আলতাফ মাদবরের মেয়ে জোসনা বেগম ও ঢাকা শ্যামপুরের সিদ্দিকুল্লাহর স্ত্রী আখি বেগম। এদের বিরুদ্ধে দন্ডবিধির ৪২০/৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অপরাধ প্রমানিত হওয়ায় মামলা করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন দুদক মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!