কাঁঠালবাড়ি ব্যুরোঃ টানা তিনদিনের সরকারী ছুটি শেষে মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটে ঢাকামুখো মানুষের ভীড় বেড়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারী) সকাল থেকে নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য মানুষ অপেক্ষা করছেন ফেরী,লঞ্চ ও স্পিড বোটে নদী পাড় হওয়ার অপেক্ষায়। সিরিয়াল করে নদী পাড় হচ্ছেন মানুষ। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সুত্র জানায়, সকাল থেকে বেড়েই চলেছে যানবাহনসহ নদীপাড়
নিজস্ব প্রতিনিধি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শিবচরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক নেতৃবৃন্দ। পরে সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সামাজিক
উপজেলা করেসপন্ডেন্টঃ শিবচরে গিয়াস ফরাজী(৬৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্বার করে পুলিশ। নিহত গিয়াস ফরাজী দত্তপাড়ার খাড়াকান্দি এলাকার বাসিন্দা। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়,গতকাল দত্তপাড়া বাজারের কাছে একটি মসজিদে তাবলীগ জামায়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন গিয়াস
শিবচর প্রতিনিধি: মাদারীপুরে ক্রসফায়ারের ভয় দেখিয়ে সুজন শেখ নামে এক বিকাশ এজেন্টের কাছ থেকে চাঁদা নেয়ার অভিযোগে মামলা করেছেন ওই ভুক্তভোগী। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুর রহমান সাঈদের আদালতে মামলটি দায়ের করা হয়। সুজন শেখ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাড়ইভাংগা গ্রামের আব্দুল হকের ছেলে। মামলার আসামীরা হলেন, শিবচরের দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের
ডেস্ক রিপোর্টঃ আগামী ২৮ ফেব্রুয়ারী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের গণসংযোগ আর প্রচার-প্রচারণায় জমে উঠছে শিবচর পৌরসভা নির্বাচন। পৌরসভার রাস্তাঘাট, অলিগলি ও পাড়া-মহল্লা এখন মিছিল, স্লোগানমুখর। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। চায়ের দোকান থেকে শুরু করে বসতবাড়িতেও এখন আলোচনার বিষয় শুধু নির্বাচন। প্রার্থীরা ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী এলাকা। পৌর নির্বাচনের দিন যতই ঘনিয়ে
ডেস্ক রিপোর্ট বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে উচ্চ মাধ্যমিক ও তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষায় শিক্ষিত আগ্রহী বেকার যুবক/যুবমহিলাদের জাতি গঠনমূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত ন্যাশনাল সার্ভিস কর্মসূচী (৮ম পর্ব) এর আওতায় শিবচর উপজেলায় ০৩ মাস ব্যাপী প্রশিক্ষন কোর্স এর শুভ উদ্ভোদন করা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারী) বিকেল
স্টাফ করেসপন্ডেন্টঃ শিবচরে মীম (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধা ৬ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মীম শিবচর উপজেলা চত্বর সংলগ্ন বসুন্ধরা আবাসিক এলাকার হাজী শিরাজুল ইসলামের ছেলে ইতালী প্রবাসী জুবায়ের হোসেনের স্ত্রী ও উপজেলার খানকান্দি(নলগোড়া) গ্রামের মিজানুর রহমান খানের মেয়ে। পারিবারিক সুত্রে
ডেস্ক রিপোর্টঃ পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি শিবচর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে মোট ভোটার ১৭৯১৮ জন।এর মধ্য ৯ হাজার ১৭ জন নারী, ৮ হাজার ৯ শ ৬১ জন পুরুষ ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে কেন্দ্র নয়টি ও বুথ ৪৮টি।এবারই প্রথম ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সাধারন কাউন্সিলর
শিবচর(মাদারীপুর) প্রতিনিধি মাদারীপুরের শিবচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মোঃ আওলাদ হোসেন খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১২ ফেব্রুয়ারী) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মেয়র পদে অন্য কোন প্রার্থী না থাকায় আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীক) মোঃ আওলাদ হোসেন খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান
নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশ আইন না মেনে ইট পোড়ানোর দায়ে মাদারীপুরের শিবচরে ২টি ইটভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারী) দুপুর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলা বিভিন্ন এলাকায় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মরিয়ম বেগমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মরিয়ম বেগম