1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত-shibcharnews24

  • প্রকাশিত : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১, ৫.০২ পিএম
  • ৯৬৮ জন সংবাদটি পড়েছেন।

শিবচর(মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মোঃ আওলাদ হোসেন খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারী) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মেয়র পদে অন্য কোন প্রার্থী না থাকায় আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীক) মোঃ আওলাদ হোসেন খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন শিবচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী মোঃ আওলাদ হোসেন খান একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।আজ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিলো।তাই অন্য কোন প্রার্থী মেয়র পদে না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হওয়ার আজ তাদের মধ্য প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

৫ম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি শিবচর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে মোট ভোটার ১৭৯১৮ জন।নির্বাচনে কেন্দ্র নয়টি ও বুথ ৪৮ টি।

পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন,আসন্ন শিবচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে অন্য প্রার্থী না থাকায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মোঃ আওলাদ হোসেন খানকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষনা করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!