প্রতিনিধি শিবচর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের মাদারীপুর জেলার শিবচরে একটি যাত্রীবাহী বাস উল্টে গোলাম রহমান (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। মঙ্গলবার(২৩ এপ্রিল) দিনগত ভোররাত সাড়ে ৪ টার দিকে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা নামক স্থানে কুয়াকাটাগামী ইউনিক পরিবহনের একটি বাস( ঢাকা মেট্রো ব- ১৩২৪২৬) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসটি চট্টগ্রাম
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: প্রানিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের শিবচর উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটোরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ চত্তরে প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রানিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রানিসম্পদ সেবা সপ্তাহ ২০২৪ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া তিন ‘ডামি প্রার্থী’ আজ সোমবার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আর ভোটের দরকার হচ্ছে না। শিবচর উপজেলা পরিষদে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় চেয়ারম্যান হওয়ার পথে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া। মহিলা
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচর উপজেলা পরিষদ নির্বাচনে ৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন । এদের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২ জন, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন । সোমবার ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসে উপজেলা চেয়ারম্যান
ডেস্ক রিপোর্ট: মাদারীপুর জেলার শিবচরে সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে একজন খন্ডকালীন শিক্ষক (বাংলা) নিয়োগ দেওয়া হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রধিকার। বেতন : আলোচনা সাপেক্ষে আগ্রহী প্রার্থীদের যোগাযোগের ঠিকানা: সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়(সরকারি বরহামগঞ্জ কলেজ সংলগ্ন) শিবচর,মাদারীপুর। অথবা প্রধান শিক্ষক
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর শিবচরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে সেলিম (৩৫) ও আসিক (২৮) নামে মোটরসাইকেল আরোহী দুই ভাই গুরুতর আহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেস ওয়ের শিবচরের পাঁচ্চর গোল চত্বর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহত সেলিম ও আসিক ঢাকার দোহার উপজেলার মোকসেদপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। পুলিশ ও
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেছেন,’শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কোন বিকল্প নেই। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এবং শিবচরের মাটিকে আমরা সোনার মাটিতে রূপান্তর করবো। দেশের মধ্যে সর্বপ্রথম যে থানাগুলো উন্নত হবে, তার মধ্যে শিবচর থাকবে!’ শনিবার(১৩ এপ্রিল) বিকেলে মাদারীপুর জেলার শিবচরের সূর্য্যনগরে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে সদরে হামলা চালিয়ে ১৫টি বসতঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন একজন। শনিবার সকালে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের উত্তর বোতলা গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে হামলার ঘটনায় কাউকেই আটক করতে না পারলেও এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। স্থানীয়রা জানায়, সকালে পূর্ব শত্রুতার জেরে
মাদারীপুর প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছে অন্তত ১৪ জন। শুক্রবার সন্ধ্যায় শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের ‘দোতরা হাজী ইয়াসিন মোল্লা কান্দি’ গ্রামে এ ঘটনা ঘটে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, ‘দোতরা হাজী ইয়াসিন মোল্লা কান্দি’ গ্রামের শাজাহান মোল্লার সাথে একই এলাকার মতি মোল্লার সাথে
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরে তৈরি পোশাকসহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় অতিরিক্ত মূল্য রাখাসহ নানা কারণে তৈরি পোশাক, জুতার দোকানসহ ৬ টি দোকানে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার(২ এপ্রিল) দুপুরে শিবচর পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। জানা গেছে,