1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

শিবচরে আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

  • প্রকাশিত : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪, ১০.৪৬ এএম
  • ১৫৩৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছে অন্তত ১৪ জন।

শুক্রবার সন্ধ্যায় শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের ‘দোতরা হাজী ইয়াসিন মোল্লা কান্দি’ গ্রামে এ ঘটনা ঘটে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, ‘দোতরা হাজী ইয়াসিন মোল্লা কান্দি’ গ্রামের শাজাহান মোল্লার সাথে একই এলাকার মতি মোল্লার সাথে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার রাতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ আহত হয় অন্তত ২০ জন।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেলে প্রেরণ করেছে চিকিৎসক।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার জানান, এই ঘটনায় উত্তেজনা থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!