1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা চালিয়ে ১৫টি বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪, ২.২৪ পিএম
  • ৯৭১ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে সদরে হামলা চালিয়ে ১৫টি বসতঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন একজন।

শনিবার সকালে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের উত্তর বোতলা গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে হামলার ঘটনায় কাউকেই আটক করতে না পারলেও এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

স্থানীয়রা জানায়, সকালে পূর্ব শত্রুতার জেরে হামলা চালিয়ে ১৫টি বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানায়, ব্রাহ্মনদী গ্রামের সালাউদ্দিন খাঁ ও কেরামত খাঁ’র সাথে দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে বিরোধ চলে আসছিল উত্তর বোতলা গ্রামের ফারুক হাওলাদারের সাথে। এরইজের সালাউদ্দিন ও কেরামত লোকজন নিয়ে ফারুক ও তার সমর্থকদের বাড়িঘরে এ হামলা চালায়। এ সময় রশিদ মাতুব্বর নামে এক বৃদ্ধ আহত হয়। পরে তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে।

ভুক্তভোগী ফারুক হাওলাদার বলেন, সালাউদ্দিন খাঁ ও কেরামত খাঁ কয়েকশ’ লোক নিয়ে এই হামলা চালায়। দেশীয় অস্ত্রশসন্ত্র নিয়ে এই হামলা চালিয়ে। ঘরবাড়ি ভাংচুর করার পাশাপাশি লুটপাট করা হয়েছে সবকিছু। পানির পাম্পটাও খুলে নিয়ে গেছে তারা। এই ঘটনায় ক্ষতিপূরনের পাশাপাশি দোষির বিচার দাবি করছি।

অভিযুক্ত কেরামত খাঁ বলেন, আমি এই ঘটনার সাথে জড়িত নই। কে বা কারা এই ঘটনা করছে তাও জানিনা। ফারুক হাওলাদার ও তার লোকজন আমাদের নামে মিথ্যে অভিযোগ দিচ্ছে।

এদিকে আরেক অভিযুক্ত সালাউদ্দিন খাঁ’র মুফোঠোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। এজন্য তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!