1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

আগামীকাল থেকে মাদারীপুর জেলায় নিত্যপ্রয়োজনীয় ও ঔষধের দোকান ছাড়া সমস্ত দোকান বন্ধ ঘোষণা

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২০, ৪.৩৪ পিএম
  • ১৬৩৬ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ

মাদারীপুরে আগামীকাল (১৬ মে) থেকে নিত্যপ্রয়োজনীয় ও ঔষধের দোকান ছাড়া সমস্ত দোকান বন্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওয়াহিদুল ইসলাম।

শুক্রবার (১৫ মে) দুপুরে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

জানা যায়, দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে করোনা সংক্রমন বিস্তার রোধে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় নিত্যপ্রয়োজনীয় দোকানসহ অন্যান্য দোকান-পাট খোলার ফলে করোনা সংক্রমন বিস্তার বৃদ্ধি পাওয়ার বিষয়টি উঠে আসে এবং সামাজিক দূরত্ব মানা হচ্ছে না জানানো হয়। পরবর্তীতে সভায় সিদ্ধান্ত হয় আগামীকাল সকাল থেকে নিত্যপ্রয়োজনীয় ও ঔষধের দোকান ছাড়া জেলার অন্যান্য সমস্ত দোকান-পাট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।

সভায় শাজাহান খান এমপিসহ বিভিন্ন সস্তরের জনপ্রতিনিধি, বণিক সমিতির নেতৃবৃন্দসহ জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!