শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে উপজেলার কলেজগুলোর মধ্যে শীর্ষে রয়েছে রিজিয়া বেগম মহিলা কলেজ। কলেজটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৬৪ জন শিক্ষার্থীর মধ্যে ৩২ জন পাস করেছে। পাসের হার ৫০ শতাংশ। এ কলেজ থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
উপজেলার পাঁচটি কলেজের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, নুরুল আমিন কলেজে পাসের হার ৪৪ শতাংশ, ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজে ৩২ শতাংশ, সরকারি বরহামগঞ্জ কলেজে ৩১ শতাংশ এবং নুর-ই-আলম চৌধুরী কলেজে ২৮ শতাংশ।
উপজেলার পাঁচটি কলেজে মোট ১ হাজার ৯১৬ জন পরীক্ষায় অংশ নিয়ে ৬৪০ জন উত্তীর্ণ হয়েছে। সামগ্রিক পাসের হার ৩৩ শতাংশ। পাঁচটি কলেজ থেকে মোট সাতজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
সামগ্রিক ফলাফল তুলনামূলক হতাশাজনক হলেও পাসের হারে শীর্ষস্থান অর্জন করায় রিজিয়া বেগম মহিলা কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।