1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে দূ*র্বৃ*ত্তে*র ছু*রি*কা*ঘা*তে ২ জন আহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৯.১৭ এএম
  • ৫৬৯ জন সংবাদটি পড়েছেন।
  • শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে দূর্বৃত্তের ছুরিকাঘাতে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

সোমবার(২৮ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৯ টার দিকে পৌর এলাকার ১২ নং ওয়ার্ডের চরশ্যামাইল গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

আহতরা হলেন, ওই এলাকার আব্দুল হাকিম মোল্লার ছেলে মো.শাহজালাল মোল্লা(৩৫) ও হালেম সরদারের ছেলে ইসমাইল সরদার(৩৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রাত সাড়ে ৯ টার দিকে বাড়ির পাশে ক্যারম খেলতেছিল শাহজালাল মোল্লা ও ইসমাইল সরদার। এমন সময় অটো করে
৫/৬ জনের এক দল এসে অতর্কিত ভাবে হামলা চালায় তাদের উপর। শাহজালালকে বুকের বাম পাশে ছুরি ঢুকিয়ে দেয়। এবং ইসমাইলকে পায়ে চাপাতি দিয়ে আঘাত করে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এলে পালিয়ে যায় দূর্বৃত্তরা। দ্রুত তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে উন্ন চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয় তাদের।

এদিকে অভিযোগ করে আহত শাহজালালের ছোট ভাই আল আমিন মোল্লা বলেন,’কিছুদিন আগে আমি বিএনপির একটি ব্যানার টাঙাই। এরপরই আমাদের এলাকার শাহীন মোল্লা হুমকি-ধামকি দেয়া শুরু করে। শাহীন ছাত্রলীগ নেতা। এই ঘটনার জের ধরেই আমার ভাইয়ের উপর তারা সন্ত্রাসী হামলা চালায়। ছুরি আমার ভাইয়ের বুকের পাশে ঢুকিয়ে দেয়। আরেকজনকে চাপাতি দিয়ে কুপিয়েছে। আমরা এর দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.মো. তুহিন বলেন, ‘ রাতে আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। একজনের বুকের বাঁ পাশে ছুরির আঘাত। অন্যজনের পায়ে জখম। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। অবস্থা গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোকতার হোসেন বলেন,’ খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। পূর্ব শত্রুতা থেকে এই ঘটনা ঘটেছে। দুইজনকে কুপিয়ে আহত করা হয়। রাতে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। তদন্ত চলছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!