1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে ইজিবাইকের মধ্যে মারা গেলেন যাত্রী

  • প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২০, ১.৪১ পিএম
  • ২০৬৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ

মাদারীপুর জেলার শিবচরের কাদিরপুর বাজার নামকস্থানে ব্যাটারি চালিত ইজিবাইকের মধ্যে ঢাকাগামী এক যাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জেলার কালকিনি উপজেলার লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে বাবুল মিয়া (৪০) নামের এক ব্যক্তি। নিজ এলাকা থেকে ইজিবাইক ভাড়া করে কাঁঠালবাড়ী ঘাটে পৌছানোর সময় শিবচরের কাদিরপুর বাজারের কাছে এসে পৌছালে অসুস্থ হয়ে পরেন তিনি। এবং ইজাবাইকের মধ্যেই মারা যান।
স্থানীয়রা জানান, বাজারে একটি ইজিবাইক থেকে এক লোক নেমে কাঁশি দিয়ে মাটিতে লুটিয়ে পরে মারা যায়।

মৃত বাবুল মিয়ার জামাতা মো. মোহাসিন এর বরাত দিয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শারীরিকভাবে অসুস্থ থাকায় ডাক্তার দেখানোর উদ্দেশ্যে সে ঢাকায় রওনা করে। বাড়ি থেকে ইজিবাইক ভাড়া করে কাঁঠালবাড়ী ঘাটে আসার সময় গাড়িতেই হঠাৎ করে মারা যায়।

ওসি আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে নিহতের মেয়ে-জামাতার কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।’

তবে ওই ব্যক্তি কি রোগে আক্রান্ত ছিল তা জানা যায় নি। এ ব্যপারে কালকিনি স্বাস্থ্য বিভাগ ব্যবস্থা নেবে বলে শিবচর থানা পুলিশ জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!