1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে সরকারি বালু বিক্রির দায়ে ৫ জনকে কারাদন্ড

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ১১.২৩ পিএম
  • ৫৪২ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে আড়িয়াল খাঁ নদ থেকে বিআইডব্লিউটিএ’র উত্তোলনকৃত বালু বিক্রির দায়ে ৫ জনকে আটক করে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার(১৩ আগস্ট) সকালে আটকের পরে সন্ধ্যায় তাদের এ দন্ড দেয়া হয়।এসময় প্রত্যেককে ৫০ হাজার করে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে জরিমানা দিতে না পারায় প্রত্যেককে ১ মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন, ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকার রিয়াজুল শেখ (২৪), শিংগাড়ডাক এলাকার লিমন বেপারী(২২), দিঘলকান্দা এলাকার দুলাল খান(৩৯), সদরপুরের চান্দ্রা এলাকার সিয়াম খালাসী(২২) ও নগরকান্দার পশ্চিম সদরবেড়া এলাকার তুহিন বাওয়ালী(২০)। এরা উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের রেলব্রিজ সংলগ্ন পাড়ে রাখা সরকারি বালু ট্রাকযোগে নিয়ে বিক্রি করছিল।

 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আব্দুল মালেক এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এক টিম উপজেলার আড়িয়াল খাঁ নদের দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে সরকারি বালু বিক্রির সময় হাতেনাতে ৫ জনকে আটক করে। এসময় শিবচর থানা পুলিশ এবং সেনাবাহিনীর এক টিম উপস্থিত ছিল। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনপ্রতি ৫০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক। কিন্তু জরিমানার টাকা দিতে না পারায় একমাসের কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক বলেন,’তারা সরকারি বালু বিক্রি করছিল। আটকের পর তাদের এক মাসের কারাদন্ড দেয়া হয়েছে। আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!