1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে এইচএসসির ফলাফলে তলানিতে নুর-ই-আলম চৌধুরী কলেজ, পাস করলো ২ জন শিবচরে এইচএসসির ফলাফলে পাসের হারে শীর্ষে রিজিয়া বেগম মহিলা কলেজ শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স”

শেখ হাসিনাকে দেশে ফিরে আনার দাবিতে রাজৈরে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত : রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ৭.১৮ পিএম
  • ২২৩৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

শেখ হাসিনাকে দেশে ফিরে আনার দাবিতে মাদারীপুরের রাজৈরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রোববার (১১ আগষ্ট) বিকালে উপজেলার টেকেরহাট বন্দরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শত শত লোক বিক্ষোভ মিছিলে যোগ দেয়। বিকাল ৩ টা বাজতেই টেকেরহাট ও তার আশপাশের আওয়ামীলীগের লোকজন টেকেরহাট বাসষ্ট্যান্ডে জড়ো হতে থাকে। পরে বিকাল ৪টার সময় বিক্ষোভ মিছিলটি ঢাকা-বরিশাল মহাসড়ক ও টেকেরহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিল শেষে টেকেরহাট বাসস্ট্যান্ড গোল চত্তরে পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ সাগর আহম্মেদ উজীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবুবকর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালাম খন্দকার, জেলা যুবলীগের উপ দপ্তর সম্পাদক কাজী আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক রেদওয়ানুল হক রিজন মিয়া, পৌর যুবলীগের সাধারন সম্পাদক শাহিন খান, উপজেলা মেম্বর ফোরামের সাধারন সম্পাদক আরিফ শেখ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!