1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ অর্থ-স্বর্ণালঙ্কার লুট

  • প্রকাশিত : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ১১.১৩ এএম
  • ৮০৯ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, মোবাইলসেট এবং ঘরে থাকা কিছু ডলার লুট করে ডাকাতদল। এসময় পপি আক্তার(৩৪) নামে এক গৃহবধুকে লোহার রড দিয়ে আঘাত করলে তিনি আহত হন।

বৃহস্পতিবার(১ আগস্ট) দিনগত রাত ২ টার দিকে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বাহেরচর এলাকার হাজী আব্দুর রাজ্জাক মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। রাজ্জাক মোল্লার ছেলে রুবেল মোল্লা আমেরিকা প্রবাসী বলে তিনি জানান।

জানা গেছে, গত রাতে খাবার খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ২ টার দিকে রাজ্জাক মোল্লার ঘরের দরজা ভেঙে ৫/৭ জনের এক ডাকাতদল ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় ঘরে থাকা গৃহকর্তা রাজ্জাক মোল্লা, তার দুই ছেলে রিপন মোল্লা, রাকিবুল মোল্লা এবং গৃহবধুদের জিম্মি করে বেঁধে ফেলে ডাকাতদল। পরে ঘরে থাকা ২০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৭২ হাজার টাকা, ৮০ ডলার, ২টি মোবাইল সেট এবং ২ টি টর্চলাইট লুট করে পালিয়ে যায়। এসময় ঘরের আসবাবপত্র, কাপড়-চোপর তছনছ করে রাখে ডাকাতদল। এছাড়াও রিপন মোল্লার পপি আক্তারকে লোহার রড দিয়ে আঘাত করে ডাকাতদলের সদস্য।

ভুক্তভোগী আব্দুর রাজ্জাক মোল্লা বলেন,’হঠাৎ ঘরের মধ্যে ঢুকে আমাদের সবাইকে জিম্মি করে। এসময় তাদের হাতে ছ্যান, রামদা, লোহার রডসহ দেশীয় অস্ত্র ছিল। ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ডাকাতদল। ঘরের সবাইকে বেঁধে সবকিছু লুট করে নিয়ে যায়। আমার এক ছেলের স্ত্রীকে মারধরও করে। সে প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন সুস্থ্য আছে।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুব্রত গোলদার বলেন,’খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!