1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের ধাওয়ায় আতঙ্কে শকুনি লেকে দুই শিক্ষার্থী নি*খোঁ*জ,

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৩.৪২ পিএম
  • ৩৭৫ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের বাস ভবনের সামনে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশ ও ছাত্রলীগের ধাওয়ায় আতঙ্কে দুই শিক্ষার্থী শকুনি লেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে। নিখোঁজদের উদ্ধারে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি দল অভিযান নেমেছে। একই সময়ে আন্দোলনকারী ৫ শিক্ষার্থীকে পুলিশ আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১ টার দিকে মাদারীপুর পুলিশ সুপারের বাস ভবনের সামনে কোটা সংস্কারের দাবীতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের হামলা ও ধাওয়ায় আতঙ্কে দুই শিক্ষার্থীসহ বেশ কয়েকজন পুলিশ সুপারের বাস ভবনের কাছেই শকুনী লেকে ঝাঁপ দেয়। পরে তারা কিছুক্ষণ সাতরিয়ে লেকের দক্ষিণ প্রান্তের দিকে এগিয়ে যাওয়ার পরে ক্লান্ত হয়ে দুই শিক্ষার্থী লেকে ডুবে যায়। পরে স্থানীয়দের কাছে এই খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল শকুনী লেকে নিখোঁজদের উদ্ধার অভিযান চালাচেছ। তবে এই বিষয়ে এখনো পুলিশের কোন মন্তব্য পাওয়া যায়নি। নিখোঁজ দুই জনের পরিচয় এখনো কেউ নিশ্চিত করতে পারেনি। একই সময়ে আন্দোলনকারী ৫ শিক্ষার্থীকে পুলিশ আটক করেছে।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান বলেন, শকুনি লেকে নিখোঁজের খবর পেয়ে ৪ জন ডুবুরি এ মুহূর্তে তৎপরতা চালাচ্ছেন। উদ্ধার কাজ সম্পন্ন হলে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!