1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে চোরাই মোটরসাইকেলসহ ২ জন আটক

  • প্রকাশিত : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৩.০৭ পিএম
  • ৭৯৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে তিনটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে শিবচর থানা পুলিশ।

বৃহস্পতিবার(২১ মার্চ) সন্ধ্যায় শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের চরকান্দি এলাকার রেলওয়ে ব্রীজের দক্ষিণপাশের বেরিবাঁধের উপর হতে তাদের আটক করে পুলিশ। এ সময় তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটকৃতরা হলো, শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার শাহজাহান শেখের ছেলে মো.রাশেদুল ইসলাম মাহিম(২৪) এবং শিবচর পৌরসভার কেরানিবাট এলাকার আক্তার হোসেন সান্টু বেপারীর ছেলে মুসা বেপারীকে(২৭) আটক করে। এছাড়া মাদবরেরচর ইউনিয়নের পোদ্দারেরচর মোড়লকান্দি গ্রামের সালাম মীরের ছেলে হাসান মীর(১৯) কৌশলে পালিয়ে যায়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের হচ্ছে এমন খবর পেয়ে শিবচর থানা পুলিশের টিম অভিযান চালিয়ে ইয়ামাহা ফেজার, ইয়ামাহা এফজে ভার্সন-০১ ও ইয়ামাহা এফজে এস ভার্সন-০২ মডেলের তিনটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুব্রত গোলদার জানান,’আটককৃত আসামিরা বিভিন্ন জেলা হতে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মো: রফিকুল ইসলাম
০১৭১৫৫৯০২৯৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!