1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরের ৩ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৮৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৮.২৩ পিএম
  • ১৩৬২ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে লাইসেন্স নবায়ন না থাকা, মেয়াদোত্তীর্ণ রাসায়নিক পাওয়া এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে থেকে বিকেল পর্যন্ত পৌর এলাকায় শিবচর ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার, মা ও শিশু (প্রা:) হাসপাতাল ও শিবচর ইউনাইটেড হাসপাতালে এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস ও শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সেলিনা আক্তারের যৌথ নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সুত্র জানায়,”শিবচর মা ও শিশু (প্রা:) হাসপাতালের ডায়গিনস্টিক সেন্টারে আবাসিক চিকিৎসক উপস্থিত নেই,এছাড়া ল্যাবে মেয়াদোর্ত্তীণ কেমিক্যাল পাওয়া যায়।এ কারনে ওই হাসপাতালকে ২০ হাজার টাকা, শিবচর ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারে সি- ক্যাটাগরিতে এক্সরে মেশিন স্থাপন করায় ওই এক্সরে রুম সিলগালা করা হয় বলে জানা গেছে। চালানোর দায়ে ১৫ হাজার ও শিবচর ইউনাইটেড হাসপাতালের লাইসেন্স নবায়ন না থাকা ও ল্যাবে মেয়াদোর্ত্তীণ কেমিক্যাল পাওয়ার কারনে তাদের ৫০ হাজার টাকা করে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।”

এসময় শিবচর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. ফজলুল হক ও শিবচর থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, জনস্বার্থে নিয়মিত আমাদের অভিযান চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!