1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে মটরসাইকেল ও নসিমন সংঘর্ষে দুই জন নিহত

  • প্রকাশিত : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ৮.০৩ এএম
  • ৬৮২ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলায় মটরসাইকেল ও নসিমন সংঘর্ষে দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার রাত ১০ টার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের আচমত আলী খান সেতুর টোলপ্লাজার কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।

নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলী বালীর ছেলে রিফাত বালী (১৯) ও একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃধার মোড় এলাকার মুক্তার সরদারের ছেলে মারুফ সরদার (৩০)।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সুত্রে যানা যায় মঠেরবাজারের থেকে শহরের দিকে রিফাত বালী তার সঙ্গে মারুফ সরদারকে নিয়ে মটরসাইকেল চালিয়ে যাচ্ছিল শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের আড়িয়াল খা নদের আচমত আলী খান সেতুর টোল প্লাজার কাছে আসলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল চালক মারুফ সরদার মারা যায়। পরে স্থানীয়রা আহত রিফাত বালীকে দ্রুত উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, এই ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!