1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে ইউসিবি ব্যাংক পিএলসি’র উপশাখার শুভ উদ্বোধন

  • প্রকাশিত : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪, ৪.৫২ পিএম
  • ৬৫৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এর চান্দেরচর বাজার উপশাখার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৪ জানুয়ারী) দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজারের আবদুল জব্বার শিকদার মার্কেটের দ্বিতীয় তলায় ইউসিবি’র ১৪৭ তম এ শাখার উদ্বোধন করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের শিবচর উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি ও উমেদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল লতিফ মুন্সী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ শাখার উদ্বোধন করেন।

ইউসিবি’র শিবচর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবি’র ফরিদপুর অঞ্চলের প্রধান মিজানুর রহমান ও ইউসিবি’র হেড অব উপশাখা মোহাম্মদ জাহিদুল ইসলাম ও ইউসিবির ভাইস প্রেসিডেন্ট মইনুল ইসলাম খান

ইউসিবি’র ফরিদপুর অঞ্চলের প্রধান মিজানুর রহমান বলেন, ব্যাংকিং সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিতে আমাদের এ শাখার উদ্বোধন করা হলো। আমাদের এই শাখা থেকে গ্রাহকরা সকল আধুনিক ব্যাংকিং সেবা পাবে।

এসময় ফরিদপুরের ভাঙ্গা, সদরপুর ও শরিয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউসিবি ব্যাংকের শাখা ব্যবস্থাপকগন ও ভবন মালিক আবদুল লতিফ শিকদার উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!