1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

কাল থেকে মাদারীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

  • প্রকাশিত : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৭.৪৪ পিএম
  • ৩৬২ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

আগামীকাল মঙ্গলবার (১২ই ডিসেম্বর) মাদারীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. মুনির আহমেদ খান।

সোমবার সকালে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় সিভিল সার্জন ডা. মুনির আহমেদ খান বলেন, সরকার দেশের ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে। দেশে মোট ২ কোটি ২০ লাখ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। এই ধারাবাহিকতায় মাদারীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। আগামীকাল জেলায় ৬-১১ মাস বয়সী শিশুকে ২১ হাজার ৫৬৭ জনকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১লাখ ৪৯ হাজার ৯০৭ জনকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।জেলায় মোট ১ লাখ ১৪ হাজার ৭৪ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন শুরু হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

তিনি বলেন, ‌ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর অন্ধত্ব প্রতিরোধ করা হয়, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করা হয়। এছাড়াও সব ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ কমায় এ ক্যাপসুল। এছাড়াও হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে কমেছে।তিনি সকল অভিভাবকদের অনুরোধ জানান তাদের শিশুকে অবশ্যই ক্যাপসুল খাওয়ানোর জন্য।

এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুরের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো: ওলিউর রহমান, জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেলে অফিসার ডা. খলিলুর রহমান, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান, মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবর রহমান বাদল, সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!