1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

মাদারীপুরে গৃহবধুকে গণধর্ষনের ঘটনায় দুই বন্ধু গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৭.৩৯ পিএম
  • ৬৫১ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে গৃহবধুকে ধর্ষনের ঘটনায় দুইবন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে শহরের হরিকুমারিয়া এলাকা আহাদুল ও শামীমকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত আহাদুল বেপারী (২৪) সৌদিআরব প্রবাসী, তার গ্রামের বাড়ি সদর উপজেলার সাবেক কালিকাপুরে। আর শামীম বেপারী (৩৫)পেশায় রংমিস্ত্রি, সে পূর্ব রঘুরামপুরের সালাম বেপারীর ছেলে।

স্বজনদের অভিযোগ, মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকায় ভাড়া থাকেন ওই গৃহবধু। গত শুক্রবার সন্ধ্যায় ঘরের লোকজন আত্মীয়ের বাড়িতে যায়। আড়াই বছরের ছেলেকে ঘুম পাড়িয়ে বাথরুমে যান গৃহবধু। এ সময় বাড়িওয়ালা আজিজুল বেপারীর ছেলে আহাদুল বেপারী কৌশলে ঘরে প্রবেশ করে। পরে বাথরুমে থাকা অবস্থায় গৃহবধুর আপত্তিকর ভিডিও ধারণ করে আহাদুল ও তার বন্ধু শামীম। ইন্টারনেটে ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দেন অভিযুক্ত দুইজন। একপর্যায়ে শারিরিক সম্পর্ক করতে বাধ্য করা হয় গৃহবধুকে। এতে রাজি না হলে তার সন্তানকে হত্যার হুমকি দিয়ে গৃহবধুকে পালাক্রমে ধর্ষনের অভিযোগ ওঠে আহাদুল ও শামীমের বিরুদ্ধে। এ সময় কৌশলে ধর্ষনের ভিডিওধারণ করা হয়। পরে চলে যান দুইজনই। এরপর রোববার রাতে ইন্টারনেটে সেই ভিডিও ছেড়ে দেয়ার কথা বলে ঘরে প্রবেশ করে আহাদুল ও শামীম। আবারো শারিরিক সম্পর্ক করতে বললে কৌশলে গৃহবধু পুলিশের জরুরী সেবা ত্রিপল নাইনে কল দেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুইজনকে আটক করে। জব্দ করা হয় ভিডিওধারণকৃত মোবইল ফোন। গুরুতর অবস্থায় নির্যাতিতাকে রোববার রাতে ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে।

নির্যাতিতার স্বামী বলেন, আমার স্ত্রীকে ভয় দেখিয়ে আহাদুল ও শামীম ধর্ষণ করেছে। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, এই ঘটনায় সদর মডেল থানায় দুইজনের নামে মামলা করেছে ভুক্তিভোগীর পরিবার। প্রাথমিকভাবে ঘটনার সাথে অভিযুক্তরা জড়িত থাকার কথা স্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!