1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে ঘন কুয়াশার কারনে ব্রীজের গর্তে মোটরসাইকেল, নি*হ*ত-১ আ*হ*ত ১

  • প্রকাশিত : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ১.২৯ এএম
  • ৯৮০ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে ঘন কুয়াশার কারনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিরব আহমেদ (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। এসময় সাজ্জাদ হোসেন আশিক (২৩) নামে একজন গুরুতর আহত হয়েছে।

রবিবার রাত ১০ টার দিকে শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিরব রাজৈর উপজেলার শানেরপাড় এলাকার নুর আলম মোল্লার ছেলে।আহত আশিক শিবচর উপজেলার যাদুয়ারচর এলাকার আবুল হোসেন মোড়লের ছেলে।তারা সম্পর্কে খালাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সন্ধ্যায় নিরব ও আশিক তাদের মামা বাড়ি শিবচরের শিরুয়াইল এলাকায় আসেন। সেখান থেকে তারা মোটরসাইকেলে নিয়ে শিবচর বাজারের উদেশ্য রওনা হন। সন্ধ্যা থেকে রাস্তায় প্রচন্ড কুয়াশার কারণে তাদের গাড়ি চালাতে সমস্যা হলেও তারা শিবচরের দিকেই রওনা হন।পথিমধ্যে তারা শিবচর পৌরসভার চরশ্যামাইল গ্রামে কাজির মোড় নামক এলাকায় পৌছালে সেখানে রাস্তায় নির্মানাধীন ব্রীজের গর্তের মধ্যে পড়ে যান।এসময় নিরব ও আশিক গুরুতর আহত হয়।পরে এলাকাবাসী তাদের উদ্ধার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন।ও আহত আশিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

নিহতের মামা টিপু মিয়া বলেন,রাতে আমার বাড়ি থেকে খেয়ে ওরা শিবচরের দিকে রওনা হন।পথিমধ্য রাস্তায় ব্রিজ নির্মান করা হলেও সেখানে নিরাপত্তার জন্য কোন বাঁশ বা কাঠের বেড়া না থাকায় আজ এই দুর্ঘটনা ঘটেছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশিকুল হক বলেন,রাতে দুইজন লোককে হাসপাতালে আনা হয়।এসময় আমরা পরীক্ষা-নিরীক্ষা করে নিরব নামে ওই রোগীকে কে মৃত অবস্থায় পাই এবং সাজ্জাদ হোসেন আশিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত গোলদার বলেন,এটি একটি দুঃখজনক ঘটনা।পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!