1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

৮ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকার গর্ভপাত, হাসপাতাল মালিকের স্ত্রী গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ৫.১৯ পিএম
  • ১১৪৯ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈরে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের পর ৮ মাসের গর্ভবতী প্রেমিকার গর্ভপাত ঘটিয়ে নবজাতককে হত্যা করা হয়েছে। ঘটনায় ৫ জনকে আসামি করে রাজৈর থানায় একটি মামলা করেন ভুক্তভোগীর বাবা।

শনিবার (২৫ নভেম্বর) উপজেলার টেকেরহাট বন্দরের সেন্ট্রাল হাসপাতালে এ ঘটনা ঘটে।পরে একটি মহল ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। শুক্রবার( ১ ডিসেম্বর) ঘটনাটি প্রকাশ পায়। এতে উপজেলা জুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

এ ঘটনায় ২৭ নভেম্বর ওই তরুনীর বাবা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে রাজৈর থানায় একটি মামলা করেন। পরে পুলিশ ওই হাসপাতাল মালিকের স্ত্রী ও নার্স শাহিদা আক্তারকে (২৮) গ্রেফতার করে। তবে মামলার প্রধান আসামি প্রেমিক শামীম হাওলাদার (২১), আকাশী বেগম (২৫), আমিনুর হাওলাদার (৩০) ও গ্রাম্য ডাক্তার নিজাম (৪৫) রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে।

মামলার এজাহার সূত্রে জানা যায়,রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের পাখুল্লা গ্রামের ইদ্রিস হাওলাদারের ছেলে শামীম হাওলাদারের প্রেমের ফাঁদে পড়েন ওই তরুণী। পরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেন শামীম। একপর্যায়ে তরুণী গর্ভবতী হয়ে পড়লে শামীম গা ঢাকা দেন। বিষয়টি ধামাচাপা দিতে গত ২৫ নভেম্বর ঘুরতে যাওয়ার কথা বলে ওই তরুণীকে টেকেরহাট সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যায় শামীমের ভাবি আকাশি বেগম। এর পর গ্রাম্য ডাক্তার নিজাম ও নার্স শাহিদার সাহায্যে তার ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে গর্ভপাত ঘটিয়ে ৮ মাসের নবজাতককে হত্যা করা হয়। পরে খবর পেয়ে তাকে অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে উদ্ধার করেন ভুক্তভোগীর স্বজনরা।

ভুক্তভোগী ওই তরুণী বলেন, প্রায় এক বছর ধরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক। বিয়ের আশ্বাসে তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে গর্ভবতী হয়ে পড়ায় বিয়ের চাপ দিলে সে গড়িমসি করতে থাকে । ২৫ নভেম্বর বিকালে প্রেমিক শামিমের ভাবি (আকাশি) আমাকে ঘুরতে যাওয়ার কথা বলে উপজেলার টেকেরহাট বন্দরের সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যায় এবং বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে গর্ভপাত ঘটায়। এর পর কিছু না বলেই হাসপাতাল থেকে পালিয়ে যায় সে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

স্থানীয়রা জানান, এই হাসপাতালে ইতিপূর্বে অপচিকিৎসায় বেশ কয়েকজন রোগীর মৃত্যু হয়। পরে বিভিন্ন উপায়ে আপস করে নেয়। এ ঘটনাটিও পূর্বের ন্যায় আপস করে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি মহল।

রাজৈর থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ, এ মামলায় টেকেরহাট সেন্ট্রাল হাসপাতালের মালিকের স্ত্রী ও নার্স শাহিদা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!