1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

অবরোধে সিঙ্গারা বিক্রি নিয়ে মাথায় হাত শিবচরের আবদুল হালিমের

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৯.০২ পিএম
  • ৫৪২ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিন সকালে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ে গণপরিবহন চলাচল করছে সীমিত আকারে। যানবাহন কম চলাচল করায় ভোগান্তিতে পড়েছে সাধারণ ও দিনমজুর শ্রেনীর লোকজন।এদের একজন দিনমজুর হালিম মোল্লা। যিনি সকাল থেকে বিকেল পলিথিনের প্যাকেটে করে বিক্রি করেন সিঙ্গারা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ১১ টার দিকে এক্সপ্রেস ওয়ের শিবচরে পাঁচ্চর বাস স্ট্যান্ডে কথা হয় সিঙ্গারা বিক্রিতে হালিম মোল্লার সাথে।

হালিম মোল্লা মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীর চর ইউনিয়নের রাজারচর চৈতা মোল্লার কান্দি গ্রামে জৈনদ্দিন মোল্লার ছেলে।

প্রায় বিশ বছর ধরে সিঙ্গারা বিক্রি করেন তিনি।একসময় কাওড়াকান্দি ফেরি ঘাটে পরে কাঠালবাড়ি ও বাংলাবাজার ঘাটেও সিঙ্গারা বিক্রি করতেন।লঞ্চে, ফেরিতে বিক্রি করতেন সিঙ্গারা।ফেরিঘাট বন্ধ হয়ে যাওয়ার পরে পাচ্চর বাস স্টান্ডে বাসে,স্ট্যান্ডে তিনি বিক্রি করেন।অনেক সময় পরিবহনে উঠে পদ্মা সেতু পর্যন্ত যান তিনি সেখান থেকে আবার ফিরতি গাড়িতে পাঁচ্চরে চলে আসেন।”

তিনি জানান, ‘আজ সকালে তিনি প্রায় ৪ শত সিঙ্গারা বিক্রির উদ্দেশ্য এখানে এসেছেন।তবে অবরোধের কথা জানতেন না তিনি।অবরোধে তার অনেক ক্ষতি হবে জানিয়ে তিনি বলেন,’প্রতিদিন তিনি এক একটি প্যাকেটে ৪ টি করে প্রায় ১০০ প্যাকেট সিঙ্গারা বিক্রি করেন।এতে তার সংসার চলে।দুই ছেলে আর তিন মেয়ের তার।ইতোমধ্যে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন।

তিনি বলেন,প্রতিদিন সকালে ৪ শর মত সিঙ্গারা বিক্রি করেন তিনি।একসময় সিঙ্গারা বিক্রির পাশাপাশি দুইটি গরুও লালন পালন করছেন তিনি।দুই বছর আগে ওই গরু বিক্রি করে মেয়েদের বিবাহ দিয়েছেন। বর্তমানে কোন গরু নেই।এই সিঙ্গারা বিক্রি করে সংসার চালান।

এসময় তিনি আরো জানান,আমাদের মত
দিনমজুরদের হরতাল, অবরোধ অনেক ক্ষতি করে।এসময় লোকজন যাতায়াত করেনা।গাড়ি ঠিকমত থাকে না।ব্রাক এনজিও থেকে তিনি লোন নিয়েছেন। প্রতি সপ্তাহে নিকটস্থ ব্রাক অফিসে ১১ শত টাকা কিন্তিও দেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!