1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ৮.৫৭ পিএম
  • ৬৭৬ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে আবদুর রহমান নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের যাদুয়ারচর (কলম খাঁর কন্দি) গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু আবদুর রহমান ওই গ্রামের রোকন মাদবরের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সুত্রে জানান, বিকেলে শিশুটি তার মা চায়না আক্তারের সাথে তাদের বাড়ির সামনে বিলপদ্মা নদীর তীরে ঘুরতে যায়।এসময় সময় শিশুটি সেখানে খেলছিল। মায়ের চোখ ফাঁকি দিয়ে একটি ডোবার ভিতরে জমে থাকা পানিতে অসাবধানতার বসত পড়ে যায়।কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা।পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে ওই ডোবার পানি থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

স্থানীয় শহিদুল ইসলাম নামে একজন বলেন,বিকেলের শেষদিকে শিশুটি তার মায়ের সঙ্গে ঘুরতে বের হয়ে পানিতে পড়ে মারা যায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত গোলদার বলেন, একটি মর্মান্তিক ঘটনা।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!