1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

পদ্মা সেতুতে দক্ষিনের রেলের দুয়ার খুলছে আজ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ৯.২৫ এএম
  • ৬৪৯ জন সংবাদটি পড়েছেন।

ভাঙ্গা প্রতিনিধি:

ফরিদপুর: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু দিয়ে রেল চলবে আজ (১০ অক্টোবর)। এতে এ অঞ্চলের মানুষের ভাগ্যের নতুন দ্বার উন্মোচন হবে।

আজ রেল যোগাযোগের মাহেন্দ্রক্ষণে সবুজ পতাকা নেড়ে ট্রেন চলাচল উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইতিপূর্বে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ঢাকার কমলাপুর-ভাঙ্গা জংশন একাধিকবার পরিদর্শন করেছেন।

আজ মঙ্গলবার উদ্বোধন হলে আগামীকাল বুধবার থেকে যাত্রী চলাচল শুরু হবে। ইতিমধ্যে ট্রেন চালানোর প্রাথমিক পদক্ষেপ সম্পন্ন করেছে রেল কর্তৃপক্ষ।

এর আগে গত ৭ সেপ্টেম্বর ঢাকা-মাওয়া-ভাঙ্গা রুটে পরীক্ষামূলক চালানো হয়েছে ট্রেন। এই রেলপথটি পুরোপুরি চালু হলে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের রেল যোগাযোগ সহজ হবে।

পদ্মা সেতুতে রেল সংযোগ বর্তমান সরকারের একটি মেগা প্রকল্প। সেতু দিয়ে সড়ক পরিবহন নিশ্চিত করার পরেই রেল যোগাযোগের কর্মসূচি  হাতে নেয় সরকার। এরপর দুর্বার গতিতে এগিয়ে চলে রেলের কাজ।

এদিকে রেলকর্তৃপক্ষ জানান, পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত অংশটি আজ ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগেই গত ৭ সেপ্টেম্বর ঢাকা-মাওয়া-ভাঙ্গা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালানো হয়। এই অংশের কাজ ৯৭.৫০ শতাংশ শেষ হয়েছে। তবে পুরো যশোর পর্যন্ত প্রকল্পের বাকি অংশ ২০২৪ সালের জুনে শেষ হবে।

জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ১০টায় মাওয়া রেল স্টেশনে পদ্মা সেতু দিয়ে রেল যোগাযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন, রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী, রেলসচিব ড. মো. হুমায়ুন কবীর ও স্থানীয় সংসদ সদস্যসহ স্থানীয় আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!