1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

পদ্মা সেতুতে ১ হাজার কোটি টাকা টোল আদায়

  • প্রকাশিত : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৬.৩৬ পিএম
  • ৫৯৩ জন সংবাদটি পড়েছেন।

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

স্বপ্নের পদ্মা সেতুতে ১ হাজার কোটি টাকা টোল আদায়ের মাইলফলক অতিক্রম করেছে।

আজ বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টা পর্যন্ত সেতুতে টোল আদায় হয়েছে ১ হাজার কোটি ৯২ হাজার ১ শত ৫০ টাকা।

বুধবার এ তথ্য নিশ্চিত করেন পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল ইসলাম চৌধুরী তিনি জানান, গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই প্রত্যাশার চেয়ে বেশি পরিমাণ যানবাহন চলাচল করছে পদ্মা সেতু দিয়ে। ফলে টোল আদায়ও হচ্ছে প্রত্যাশার চেয়ে বেশি।

বুধবার স্বপ্নের পদ্মা সেতু ১ হাজার কোটি টাকার টোল আদায়ের মাইলফলক অতিক্রম করে বলে নিশ্চিত করেন তিনি।

প্রসঙ্গত, গতবছরের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। উদ্বোধনের দিন যানবাহন চলাচল বন্ধ ছিল। পরদিন ২৬ জুলাই সকাল ৬টা থেকে যানবাহন চলাচল শুরু হয়। পদ্মা সেতুতে যান চলাচল শুরুর প্রথম দিনে ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করে। এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!