1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

শিবচরে কিশোরীকে আটকে রেখে ধর্ষনের অভিযোগ,গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৯.৩৩ এএম
  • ৯৭৬ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচর এক কিশোরীকে তুলে নিয়ে ৪ দিন আটকে রেখে ধর্ষনের অভিযোগ উঠেছে । এদিকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে ওই পরিবারকে নানা হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন পরিবারটি।

উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় ঘটনাটি ঘটে।

জানা গেছে, গত ২৮ আগস্ট দুপুরে ফোন করে ওই কিশোরীকে ডেকে নেয় শিবচরের সন্ন্যাসীরচর এলাকার রুহুল আমিনের ছেলে রাতুল। পরে বাখরেরকান্দি এলাকার একটি ঘরে আটকে রেখে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে। মেয়েটিকে তার পরিবার খোঁজাখুঁজি শুরু করলে এক পর্যায়ে ৩১ আগষ্ট রাতে নির্যাতিতাকে বাড়িতে রেখে পালিয়ে যায় রাতুলের পরিবারের লোকজন।এর পর থেকেই মেয়েটির পরিবারকে দফায় দফায় হুমকি দিতে থাকে ছেলেটির পরিবার।

এদিকে অসুস্থ হয়ে পড়লে নির্যাতিতাকে বৃহস্পতিবার(১৪ সেপ্টেম্বর) বিকেলে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। বর্তমানে তার চিকিৎসা চলছে। তবে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক।

মেয়েটির বাবা জানান, ‘পুরো ঘটনায় রাতুলের চাচা সহযোগিতা করেছেন। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. রিয়াদ মাহমুদ বলেন, ‘ওই মেয়েটিকে ভর্তি করে দিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। গাইনী চিকিৎসক তার পরীক্ষানিরীক্ষা করবেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হতে পারে।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান জানান, ‘মেয়েটির বাবাকে থানায় গিয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!