1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুর জেলা কারাগারে শিবচরের এক হাজতির মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ১২.৫৪ পিএম
  • ৯৯৫ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুর জেলা কারাগারের নিক্সন বেপারী (৩৫) নামে এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে মাদারীপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নিক্সন শিবচর উপজেলার বসুন্ধরা এলাকার মৃত আলতাফ হোসেন বেপারীর ছেলে।

জেলা কারাগার সূত্র জানায়, চলতি বছর ভুয়া মেজর পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে শিবচর থানায় একটি মামলা দায়ের করেন আব্দুল আলিম মিয়া নামে এক ব্যক্তি। এই মামলায় গত ২১ আগস্ট স্বেচ্ছায় আদালতে হাজির হলে বিচারক নিক্সনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবার রাতে খাবার খাওয়ার পর হাজতি নিক্সনের হঠাৎ বুকে ব্যথা ওঠে। এরপর অসুস্থ্য হয়ে পড়লে তাকে দ্রæত জেলা সদর হাসপাতালে ভর্তি করেন কারা কর্তৃপক্ষ। পরে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১২টার দিকে মারা যান নিক্সন। কারাগারে থাকা নিক্সনের মামলার মঙ্গলবার রিমান্ড শুনানী হবার কথা ছিল।

মাদারীপুর জেলা কারাগারের জেলার তুহিন কান্তি খান জানান, এর আগেও নিক্সন বিভিন্ন মামলায় কারাগারে আগমন করেছেন। পরে জামিন নিয়ে চলে গেছেন। গত ২১ আগস্ট কারাগারে আসার পর থেকেই নিক্সন অসুস্থ ছিল। বিষয়টি তার পরিবারও অবগত। আইনি প্রক্রিয়া শেষে হাজতির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মাদারীপুর জেলা কারাগারের চিকিৎসা কর্মকর্তা অখিল সরকার বলেন, হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন নিক্সন। এরআগেও তিনি রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!