1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে যুবলীগের উদ্যোগে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ

  • প্রকাশিত : শনিবার, ২২ জুলাই, ২০২৩, ৫.৫২ পিএম
  • ৬০৮ জন সংবাদটি পড়েছেন।

শিবচর প্রতিনিধি:

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণে শিবচর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুলাই) সকালে সমাবেশের শোভাযাত্রা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে সড়ক ৭১ হয়ে বিজয় চত্বর পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য মোঃ উজ্জল খান, শিবচর উপজেলা যুবলীগের সভাপতি মো. ইলিয়াস হোসেন পাশা ও সাধারণ সম্পাদক মো. খায়রুজ্জামান খানসহ অন্যরা।

এ সময় উপস্থিত ছিলেন- শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, শিবচর পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, শিবচর পৌর আওয়ামী লীগ’র সভাপতি তোফাজ্জোল হোসেন খান তোতা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জহির চৌধুরী।

এছাড়াও সমাবেশে শিবচর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলা আ.লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে উপজেলার ইউনিয়ন পর্যায় থেকে অসংখ্য নেতা-কর্মীরা অংশ নেয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!