1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে এক্সপ্রেস ওয়েতে কাভার্ড ভ্যানকে বাসের ধাক্কা, চালক আহত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ৯.৫৬ এএম
  • ৭৩৮ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের মাদারীপুরের শিবচরে একটি  কাভার্ড ভ্যানকে ধাক্কা দিয়ে সিল্কি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের উপর উঠে গেলে বাসটির চালক গুরুতর আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত সাড়ে ৪ টার দিকে এক্সপ্রেস ওয়ের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায়   এ দুর্ঘটনা ঘটে।

আহত চালকের নাম মাইনুদ্দিন। তার বয়স ৪৫। তার ঠিকানা জানা যায়নি।শিবচর ফায়ার সার্ভিসের টিম লিডার তরুন অর রশিদ খান ঘটনার সততা নিশ্চিত করেন।

তিনি বলেন, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী  সিল্কি পরিবহনের একটি বাস (চট্টগ্রাম মেট্রো চ ১১১২৬৪) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির রাস্তার ডিভাইডারের উপর উঠে যায়।এসময় বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।এসময় গাড়ির যাত্রীরা বের হতে পারলেও গাড়ির চালক ভিতরে আটকে পড়ে। পরে জরুরী সেবা নাম্বার ৯৯৯ থেকে কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই ও গাড়িতে আটকে পড়া চালককে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়  লাইভ কেয়ার হাসপাতালে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!