1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে নিখোঁজের ৪ দিন পর জঙ্গলে মিললো নারীর মরদেহ

  • প্রকাশিত : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ৪.৪৬ পিএম
  • ৬৮৭ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে ঝর্ণা (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।

শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার মাদবরের চর ইউনিয়নের সাড়ে বিশ রশি গ্রামে একটি বাঁশ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সে ওই এলাকার মৃত হাকিম আলী মুন্সির মেয়ে ও নড়াইল জেলার বাসিন্দা খোকন বিশ্বাসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, যে ঝর্ণা বেগম পেশায় একজন শ্রমিক ছিলেন।এরই মধ্যে দুইটি বিয়ে হয় তার।সেখানে তার দুইটি ছেলে সন্তানের জন্ম হয়। তবে কোন সংসারই টিকে থাকেনি। রাস্তায় কাজ করতে গিয়েই পরিচয় হয় খোকন বিশ্বাস নামে একজনের সাথে।পরিচয় সুত্র ধরে খোকন বিশ্বাসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এর পর খোকন বিশ্বাসকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন তিনি।

গত কয়েক মাস আগে খোকন বিশ্বাসের অন্যর্থ কাজ করার জন্য চলে যান। মাঝে মধ্যে এসে থাকতেন আবার চলে যেতেন।তবে মাঝে মধ্যে তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সম্পর্কে অবনতি হয়।এই নিয়ে খোকন মারধর করতেন ঝর্ণাকে।

এদিকে গত মঙ্গলবার থেকে ঝর্ণা নিখোঁজ হয়। এরপর থেকে খুঁজতে থাকেন পরিবারের লোকজন। আজ সকাল ০৯ টার দিকে বাড়ির পাশের বাঁশ বাগান থেকে গন্ধ বের হলে লোকজন গিয়ে সেখানে ঝর্নার গলিত মরদেহ দেখতে পেয়ে শিবচর থানায় খবর দেয়।পরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে।এদিকে গত কয়েকদিন ধরে খোকনের ফোন বন্ধ পাওয়া যায়।

নিহতের ছেলে শফিকুল বলেন,আমি ঢাকা থাকি।খোকন বিশ্বাস কয়েকদিন ধরে পলাতক।সে আমার মাকে মেরে পালিয়েছে। আমরা তার বিচার চাই।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান সকালে এলাকার লোকজন শিবচর থানায় খবর দিলে আমরা সেখানে যাই।মরদেহটি দুই তিনদিন আগের মনে হচ্ছে। এছাড়াও শরির পচনের সৃষ্টি হয়েছে। মরদেহটি পোষ্টমর্টেমের জন্য মাদারীপুর পাঠানো হবে।মরদেহটি ফুলে যাওয়ার কারনে আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না।পোস্ট মর্টেমের পরে যানা যাবে।পাশাপাশি খোকন বিশ্বাসের খোজ পাওয়া যাচ্ছে না।আমরা তারও খোজ নিচ্ছি। আমরা ঘটনার তদন্ত শুরু করছি।আশা করছি দ্রুততম সময়ের মধ্যে ঘটনার রহস্য বের করতে সক্ষম হবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!