1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ৫ জুলাই, ২০২৩, ৬.৪৩ পিএম
  • ৬৮০ জন সংবাদটি পড়েছেন।

শিবচর( মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মহরজান বেগম(৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার(৫ জুলাই) বিকেলে ৫ টার দিকে শিবচর-শেখপুর আঞ্চলিক সড়কের বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্নাতলা এলাকায় দূর্ঘটনাটি ঘটে।

নিহত মহরজান বেগম উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের গজারিয়া গ্রামের জব্বর খানের স্ত্রী।

জানা গেছে, বুধবার বিকেল ৪ টার দিকে সড়কের পাশেই দাঁড়িয়েছিলেন মহরজান বেগম। এসময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সড়কের পাশে ছিটকে পড়েন তিনি।
পরে দ্রুত তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. ইব্রাহিম বলেন,’বিকেলে দূর্ঘটনার শিকার ওই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনেরা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান,’দূর্ঘটনায় মৃত্যুর বিষয়ে কেউ জানায়নি। তবে এখনি খোঁজ নিচ্ছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!