1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে বিশ্বসাহিত্য কেন্দ্রের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ২.৪৯ পিএম
  • ৮২৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে বিশ্বসাহিত্য কেন্দ্রের ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার আয়োজনে বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২০ জুন) সকালে কলেজের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ড.নুরুল আমিন কলেজ এর একাদশ শ্রেনির বইপড়া কর্মসূচির আওতায় ২০ জন সদস্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সনদ লাভ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিংবডির সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ মুন্সী।

বিশ্বসাহিত্য কেন্দ্র, কলেজ শাখার সংগঠক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এখলাছ উদ্দিন চুন্নু’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ড.নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান, উপাধ্যক্ষ দীনেশচন্দ্র সরকার, সহকারী অধ্যাপক প্রগতি সরকার এবং প্রভাষক জুয়েল আহমেদ।

শেষে ২০ তম ব্যাচের ২০ জন সদস্যদের মাঝে পুরস্কার হিসেবে বই ও সনদপত্র বিতরণ করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!