1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে আগুনে পুড়লো কৃষকের স্বপ্ন, বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ কৃষক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ১০.৫৩ এএম
  • ৮৩৮ জন সংবাদটি পড়েছেন।

শিবচর( মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে গোয়াল ঘরে আগুন লেগে কোরবানিতে বিক্রির জন্য লালন-পালন করা ২ টি গরু ও ১ টি ছাগলের মৃত্যু হয়েছে। এসময় গরু রক্ষা করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন মজিবর হাওলাদার(৬৫) নামের এক কৃষক।

বুধবার(১৪ জুন) রাত ১০ টার দিকে শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ ওই ব্যক্তিকে রাতেই ঢাকার শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মজিবর হাওলাদার ওই এলাকার আব্দুর রব হাওলাদারের ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, মজিবর হাওলাদার গোয়াল ঘরে তিনটি গরু ও ১ টি ছাগল বাঁধা ছিল।আগামী কুরবানির ঈদের জন্য গরুগুলো বিক্রিরও প্রস্তুতি নিচ্ছেন তিনি।গতরাতে গোয়াল ঘরে মশা দূর করতে ঘরে কয়েল জ্বালিয়েছিলেন তিনি। রাত দশটার দিকে হঠাৎ করেই গোয়াল ঘরে আগুন দেখতে পান তিনি। এ সময় গরু বাঁচাতে ঘরে প্রবেশ করে গরুর বাঁধন খুলে দেয়ার চেষ্টা করেন। একটি গরুর বাঁধন খুলে দিতে পারলেও নিজের শরীরে আগুণ ধরে গেলে দ্রুত বের হয়ে আসেন। পরে পরিবারের লোকজন দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন।

অগ্নিদগ্ধ ব্যক্তির ভাই লাভলু হাওলাদার বলেন,’কোরবানিতে বিক্রির জন্য বড় দুটি গরু ছিল। আগুনে মারা গেছে। আমার ভাই গরু বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে গেছে। রাতেই ঢাকা নিয়ে গেছি চিকিৎসার জন্য।’

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো.ইব্রাহিম বলেন,’রাতেই তাকে শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউট হসপিটালে প্রেরণ করা হয়েছে। তার শরীরের ৭৫ ভাগই অগ্নিদগ্ধ ছিল।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!