1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

অবৈধ সংযোগ দেয়া লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে বাবার সামনে প্রান গেলো ছেলের

  • প্রকাশিত : শনিবার, ১৩ মে, ২০২৩, ৭.২৭ পিএম
  • ৭০১ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে অবৈধভাবে সংযোগের দেয়া কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ১২ টার দিকে দিকে সদর উপজেলার নয়াচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুজাহিদ (১৮) সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের তালতলা এলাকার মো. শাহজালালের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের নয়াচরে ২ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে বেশকিছুদিন আগে বন বিভাগের ইকোপার্কের নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান। শনিবার সকালে ইকোপার্কের ভেতরে অবস্থিত পুরাতন একটি স্থাপনা ভেঙ্গে ফেলার জন্য ইকোপার্কের পাশে জব্বার বেপারীর ঘর থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেয় সাইদুল নামে এক যুবক। পরে সেই সংযোগ দিয়ে কাজ শুরু করে শ্রমিক শাহজালাল ও তার ছেলে মুজাহিদসহ বেশ কয়েকজন। একপর্যায়ে কাজ করার সময় অসাবধানবশত বিদ্যুৎপৃষ্ট হয় মুজাহিদ। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জব্বার বেপারীর পরিবারের লোকজন জানিয়েছেন, জোড়পূর্বক ভয়ভীতি দেখিয়ে মিটার থেকে সংযোগ নিয়েছে ঠিকাদারের লোকজন। তাদের কোন অনুমতিও নেয়া হয়নি।

এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের এক প্রতিনিধি মো. রুহুল আমিন জানান, বাবার সামনেই ঘটনা, তাদের ভুলের কারনে ঘটেছে। আর অবৈধ কোন সংযোগ নয়, একটি বাড়ির মিটার থেকে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। এক্ষেত্রে বাড়ির মালিকের অনুমতি নেয়া হয়েছে।

মাদারীপুরের বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান বলেন, ঠিকাদারের লোকজনের ভুলের কারনেই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে কাজ করছে, সেটাও বন বিভাগকে অবগত করেনি।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সতত্যা স্বীকার করে জানান, নিহতদের মরদেহ ময়না তদেন্তর জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। রিপোর্ট ও পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!