1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে এইচএসসির ফলাফলে তলানিতে নুর-ই-আলম চৌধুরী কলেজ, পাস করলো ২ জন শিবচরে এইচএসসির ফলাফলে পাসের হারে শীর্ষে রিজিয়া বেগম মহিলা কলেজ শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স”

শিবচরে মেয়ের বাড়ি থেকে বাবার মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ১০ মে, ২০২৩, ১.০৯ পিএম
  • ১২৭৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে মেয়ের বাড়ি থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় মোঃ হাকিম মাতুব্বর (৮৪) নামে বৃদ্ধ পিতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ মে) সকালে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ্ হাওলাদার কান্দি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো: হাকিম মাতুব্বর
ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাছিরপুরের বাসিন্দা।গত ৩ বছর আগে পদ্মা নদীতে বাড়ি বিলীন হলে সে একমাত্র মেয়ে ফাহিমার বাড়ি শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ্ হাওলাদার কান্দী গ্রামে বসবাস করতেন।

স্থানীয় সুত্রে জানা যায়, তিন বছর আগে স্ত্রী সোনাবান বিবিকে সাথে নিয়ে তার একমাত্র মেয়ে ফাহিমার বাড়ি শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ্ হাওলাদার কান্দী গ্রামে বসবাস করতেন।গত ঈদুল ফিতরের তিনদিন পর মোঃ হাকিম মাতু্ব্বর মেয়ের বাড়ি থেকে সদরপুরের নাজির মামুদ হাজির কান্দিতে বসবাসরত দুই ছেলে লাক্ষু মাতুব্বর ও বাবুল মাতুব্বরের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে গতকাল মঙ্গলবার সকালে কাউকে কিছু না বলে বের হয়ে চলে আসেন।পরে দিবাগত বাড়ির সবাই যার যার ঘরে ঘুমিয়ে পরে।সকালে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে ফাহিমার বাড়ির গরু রাখার একচালা টিনসেড ছাপরায় গলায় রশি পেচাঁনো অবস্থায় তার মরদেহ দেখতে পায়।

নিহত মোঃ হাকিম মাতুব্বরের মেয়ে ফাহিমা বেগম বলেন,’বাবা আমার বাড়িতেই ঘর নির্মান করে থাকেন তিন বছর যাবৎ। ঈদের তিনদিন পর বাবা আমার ভাইদের বাড়িতে বেড়াতে গিয়েছেন। আজ সকালে আমার ছেলে টয়লেটে যাওয়ার সময় দেখতে পায় আব্বা গলায় রশি দিয়ে ঝুলে মাটিতে হামাগুরি অবস্থায় পরে আছে। পরে আমরা রশি কেটে দ্রুত ঘরে নিয়ে যাই। তখন বুঝতে পারি বাবার দেহ শক্ত হয়ে আছে।’

নিহতের বড় ছেলে লাক্ষু বলেন, “আমার বাবা আমার বোনের বাড়িতেই থাকতো। ঈদের পর আমাদের বাড়ি গিয়েছিলো। গতকাল আমাদের বাড়ি থেকে চলে আসছে সকালে। আমি আজ মাছ ধরতে নদীতে গিয়েছিলাম। পরে শুনলাম আব্বা মারা গেছে। শুনে এখানে আসলাম।’

এই ঘটনায় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, এই ব্যাপারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!