1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

১৫ শত পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

  • প্রকাশিত : রবিবার, ৭ মে, ২০২৩, ১১.০৮ পিএম
  • ৯১৭ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে ১৫ শত পিস ইয়াবাসহ সেলিম হাওলাদার(৩৫) ও রসিদ মূন্সী(৪৮) নামে
চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ।

রোববার (০৭ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা সদরের পুরাতন কোর্টের মোড় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের কালাইরচর গ্রামের মৃত্যু মোস্তফা আলী হাওলাদারের ছেলে মোঃ সেলিম হাওলাদার(৩৫) ও একই ইউনিয়নের আউলিয়ারচর গ্রামের মৃত্যু সুলতান মূন্সীর ছেলে রসিদ মূন্সী(৪৮)। মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নিতাই চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা পুরাতন কোটের মোড় এলাকার জিরো পয়েন্ট এলাকায় তিনি ও এসআই শেখ শাহজালালের নেতৃত্বে তাদের সঙ্গীয়র্ফোস অভিযান পরিচালনা করে ১৫ শত পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেন।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী বলেন,গোপন সংবাদের ভিত্তিতে কোটের মোড় এলাকা থেকে আমরা একটি মোটরসাইকেল আটক করি। তারপর তাদের ব্যাগ তল্লাশি করার পরে ১৫শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরূদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন। তাদের সাথে বড় কোন মাদক ব্যবসায়িক তাদের সাথে আরও বড় কোন তাদের সাথে আরও বড় কোন মাদক ব্যবসায়ীদের সাথে সম্পর্ক আছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদের পরে আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!