1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মায়ের সাথে নানা বাড়ি যাওয়া হলোনা শিবচরের ফারজানার, গাড়ি চাপায় নিহত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৬.৩১ পিএম
  • ১০০১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের মাদারীপুর জেলার শিবচরের মাইক্রোবাসের ধাক্কায় ফারজানা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(২৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় রাস্তা পার হবার সময় এ দূর্ঘটনা ঘটে।

নিহত ফারজানা উপজেলার মাদবরেরচর এলাকার ফিরোজ মোল্লার মেয়ে। শিশুটি ওই এলাকার বয়াতিকান্দি তালিমুল কুরআন মাদরাসার হেফজ বিভাগের ছাত্রী ছিল। মায়ের সাথে নানা বাড়ি বেড়াতে ভাঙ্গার উদ্দেশে যাচ্ছিল সে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নানা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মায়ের সাথে বাড়ি থেকে রওনা হয় শিশু ফারজানা। উপজেলার বন্দরখোলা এলাকায় এক্সপ্রেসওয়েতে রাস্তা পার হতে গেলে মায়ের হাত থেকে ছুটে গেলে ঢাকাগামী একটি মাইক্রোবাস শিশুটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে পাঁচ্চর ইসলামিয়া হাসপাতালে নিতে নিতেই তার মৃত্যু হয়।

শিশুটির মা রুমা বেগম জানান,’দুপুরে ছোট ছেলে রনি ও ফারজানাকে নিয়ে বাবার বাড়ী ভাঙ্গার উদ্দেশ্যে রওনা করি। সড়ক পার হওয়ার সময় বাম হাতে ছিল রনি ও ডান হাতে ছিল ফারজানা। সে মুহুর্তেই হাতে থেকে ছুটে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের নিচে চাপা পড়ে মেয়েটি।’

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম জানান,’খবর পেয়ে আমরা পাঁচ্চর হাসপাতালে ছুটে যাই। তবে ওখান থেকে শিশুটিকে অন্য হাসপাতালে নিয়ে যায়। সেখানে মারা যাওয়ার খবর আমরা পাইনি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!