1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

পড়াশোনায় অমনোযোগী হওয়ায় শাসন করায়,শিবচরে ছাত্রদের হামলায় আহত শিক্ষক

  • প্রকাশিত : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ৫.২৮ পিএম
  • ১১৭৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে পড়াশোনা অমনোযোগী হওয়ায় শাসন করার অভিযোগে আহসান উল্লাহ (২৫) নামে এক গৃহ শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার রাত পৌনে ১১ টার দিকে উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকারেরচর এলাকায় এঘটনা ঘটে। আজ বিকেলে আহতের মা বাদী হয়ে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আহত ওই শিক্ষক লক্ষীপুর জেলার বিল্লাল হোসেনের ছেলে।সেই ওই গ্রামে তার নানা বাড়ি থেকে পড়াশোনা করে।এছাড়াও আহসান ঢাকার নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী।

অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়,স্থানীয় রনি, রায়হান, তরিকুল, ইয়ামীন ও নিরবসহ এবারের এসএসসি পরিক্ষার্থী কয়কজন শিক্ষার্থীকে তার নানা বাড়িতে বসে প্রাইভেট পড়ান।গত কয়েকদিন ধরে তারা পড়াশোনায় অমনোযোগী হওয়ায় আহসান তাদের বিভিন্নভাবে শাসন করেন ও পড়াশোনায় মনোযোগী না হলে তাদের আর পড়াবেন না বলে জানান।এতে ছাত্ররা ক্ষিপ্ত হয়।গতকাল রাত সাড়ে ১০ টার দিকে আহসান একটি বাড়ি থেকে টিউশনি শেষ করে বাসায় ফেরার পথে ওই ছাত্ররা তার গতি রোধ করে গাছের চলা দিয়ে পিটিয়ে আহত করে।এসময় আহসানের চিৎকারে আশেপাশে লোক এসে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।পরে সেখানে কোন বেড না পাওয়ায় চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে আসেন।বর্তমানে আহসান শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে।

তবে এবিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।

আহত আহসানের মা সুমি বেগম বলেন,” আমার ছেলে ওদের তিন চার বছর ধরে পড়ায়।গত কয়েকদিন ধরে ওরা বেশি পড়াশোনা করে না।তাই ওদের শাসন করে।গতকাল আহসান টিউশনি থেকে বড়ি ফেরার পথে ওরা চলা দিয় পিছন থেকে আঘাত করে। এতে ছেলেটি গুরুতর আহত হয় ।তারা আমার ছেলের হাতের মোবাইলটিও কেড়ে নেয়।আমি এর সুষ্ঠু বিচার চাই।”

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এবিষয়ে ছেলেটির মা একটি লিখিত অভিযোগ করেছে।ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!