1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে ৫ জেলে আটক, ৭০ হাজার মিটার জাল জব্দ

  • প্রকাশিত : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ১.৫৫ পিএম
  • ৭০৩ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এ সময় ৭০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং ৬০ কেজি জাটকা উদ্ধার করে পুলিশ। বুধবার(৫ এপ্রিল) সকালে শিবচরের পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে চরজানাজাত নৌপুলিশ।

নৌপুলিশ সূত্রে জানা গেছে, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে পদ্মানদীতে বুধবার অভিযান চালায় নৌপুলিশ। চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রুহুল আমীন এর নেতৃত্বে পুলিশের এক টিম পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এসময় নিষেধ থাকা সত্ত্বেও জাটকা ধরার অপরাধে ৫ জেলেকে আটক করা হয়। আটককৃতরা হলেন,’শিবচরের চরজানাজাত এলাকার ইব্রাহিম(৩২), জাবেদ(২৮), মুন্সীগঞ্জের ভাগ্যকূল এলাকার বিষ্ণ(৩২), বি.বাড়িয়ার ইয়াসিন(২০) এবং নারায়নগঞ্জের সোনারগাঁও এলাকার রুবেল(২৫)।

চর জানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রুহুল আমীন বলেন,’৫ জেলে আটকের সময় ৭০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এবং ৬০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়। আটককৃতদের নামে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ অভিযান চলমান রয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!