1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

রাজৈরে কৃষকের ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগের নেতা কর্মীরা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০, ৬.০৫ পিএম
  • ১০৭২ জন সংবাদটি পড়েছেন।

রাজৈর করেসপন্ডেন্ট, শিবচরনিউজ২৪.কমঃ

করোনা ভাইরাস সংক্রমনের কারনে চলতি বোরো মৌসুমে ব্যাপকভাবে ধানকাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে । এ অবস্থায় মাদারীপুরের রাজৈর উপজেলায় হতদরিদ্র ও বর্গাচাষিদের ধান কেটে দেয়ার উদ্যোগ নিয়েছেন উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে উপজেলার ২০ সদস্যের একটি দল কদমবাড়ি ইউনিয়নের মধ্যপাড়া এলাকার মুক্তিযোদ্ধা নিখিল বিশ্বাস নামে এক কৃষকের ধান কেটে দেয় ।
এসময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কবির সরদার ও জয় শিকদার, দপ্তর সম্পাদক ইমামুল হোসেন, সদস্য অমিত, আবির, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামিন্দ্র গাইন, সাধারন সম্পাদক বলাই গাইন প্রমুখ। এদিকে এই মহামারীর সময় বিনা পারিশ্রমিকে ধান কেটে দেয়ায় খুশি দরিদ্র কৃষকসহ এলাকাবাসি ।

কৃষক মুক্তিযোদ্ধা নিখিল বিশ্বাস বলেন, জমিতে ধান পেঁকে গেছে । কয়েকদিন ধরে ধান কাটার জন্য শ্রমিক খুজছিলাম । এ অবস্থায় উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম তার দলীয় নেতাকর্মীদের নিয়ে আমার ক্ষেতের ধান কেটে বাড়িতে পৌঁছাইয়ে দিয়েছেন । এই ধান কেটে দেয়ায় আমার খুব উপকার হয়েছে । আমি উপজেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানাই ।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম জানান, ওই কৃষক শ্রমিক সংকটের কারনে ধান কাটতে পারছিলো না। এমন খবর পেয়ে সকালেই আমার দলীয় নেতাকর্মীদের নিয়ে ধান কেটে কৃষকের বাড়িতে দিয়ে আসি । আমাদের এ ধরনের কাজ চলমান থাকবে।

অন্যায় ও দূর্নীতির খবর শিবচরনিউজ২৪.কমকে দিয়ে সেবা নিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!