1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

মাদারীপুরে ছোট ইট দিয়ে বড় ইটের দাম নেওয়ায় ভাটার মালিককে জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ১০.৫৬ পিএম
  • ৬৫৩ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ছোট ইট দিয়ে বড় ইটের দাম নেওয়া হয়েছে ভোক্তার দেওয়া এমন অভিযোগের সত্যতা পাওয়ায় এমআরকে ব্রিকসে্ মালিক রহিম খানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ জারিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সূত্র জানায়, দুই সপ্তাহ আগে একজন ভোক্তা সদর উপজেলার পাঁচখোলা এলাকার এম আর কে ব্রিকস্ থেকে ২ হাজার ৫০০ ইট ক্রয় করেন। ইটভাটা থেকে ভোক্তাকে যে ইট সরবারহ করা হয় তা সরকার নির্ধারিত পরিমাপের চেয়ে অনেক ছোট। ওই ভোক্তা ইট ক্রয় করে প্রতারিত হওয়ার অভিযোগ তুলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লিখিত অভিযোগ প্রদার করে। এরই পরিপ্রেক্ষিতে এম আর কে ইটভাটার মালিক আব্দুর রহিম খান ও অভিযোগকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে দুই দফা ডেকে শুনানি নেওয়া হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ইটভাটা মালিক আব্দুর রহিম খানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তার ভাটায় ইটের পরিমাপ ঠিক রাখতে সর্তক করে দেওয়া হয়।

এ বিষয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস বলেন, এমআরকে ব্রিকস্-এর মালিক ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। তিনি সরকার নির্ধারিত ইটের পরিমাপ অমান্য করে ছোট করে ইট তৈরি করে বড় ইটের দাম নিত। এরফলে যারা এম আর কে ভাটা থেকে ইট ক্রয় করতো তারা সবাই প্রতারণার শিকার হতো। একজন সচেতন ভোক্তা বিষয়টি লিখিতভাবে আমাদের জানায়। পরে আমরা অভিযোগের সত্যতা পাওয়ার পরে ভাটার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা ধার্য করে প্রথমবারের মত সর্তক করেছি।

জান্নাতুল ফেরদাউস আরও বলেন, জরিমানা করার পরে ভাটার মালিক ক্ষুদ্ধ হয়ে ওঠেন। তিনি জরিমানা দিতে অস্বীকৃতি জানান। পরে জেলার বনিক সমিতির নেতাও কার্যালয়ে আসেন। পরে ভাটার মালিককে পাঁচ কর্ম দিবসের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে বলা হয়েছে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার টাকা পরিশোধ না করলে নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে আমরা মামলা করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!