1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ১ মার্চ, ২০২৩, ১১.৩০ পিএম
  • ৮৯০ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মাদকের ২ টি মামলায় আদালত তাকে তিন বছরের কারাদন্ড দিয়েছিল।

বুধবার(১ মার্চ) সন্ধ্যায় উপজেলার উমেদপুর ইউনিয়নের আলেপুর এলাকা থেকে সন্ধায় শিবচর থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

শিবচর থানা সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের আলেপুর গ্রামের মাদক ব্যবসায়ী কহিনুর মাদবর (৪২) দীর্ঘ দিন ধরেই মাদক ব্যবসায়েরর সাথে জড়িত। তার বিরুদ্ধে শিবচর থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে। মাদারীপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত একটি মামলায় তাকে ২ বছর ও আরেকটি মামলায় ১ বছরের কারাদন্ড প্রদান করেন। দুটি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত হয়ে কহিনুর পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার আলেপুর গ্রামে কহিনুরের বাড়িতে অভিযান পরিচালনা করে এবং
সাজাপ্রাপ্ত কহিনুর মাদবরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কহিনুর আলেপুর গ্রামের মৃত মতি মাদবরের ছেলে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘গ্রেফতারকৃত আসামী একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। দুটি মামলায় আদালত তাকে ৩ বছরের কারাদন্ডের রায় দিয়েছেন। বৃহস্পতিবার সকালে তাকে মাদারীপুর জেল হাজতে প্রেরন করা হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!