1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

পুকুরে মিলল চায়ের দোকানীর মরদেহের

  • প্রকাশিত : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.৪৭ পিএম
  • ৭৯৯ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর পৌর এলাকার পুকুর থেকে সৌরভ মিয়া (২৮) নামের এক চায়ের দোকানীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে পৌর এলাকার নূরজাহান সেলিম নিরাময় হাসপাতালের পেছনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন মাদারীপুর সদর থাবার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।

নিহত সৌরভ মিয়া পৌরসভার ২ নং শকুনী এলাকার শাহাদাৎ হোসেন মিয়ার ছেলে। তিনি শহরের লেকপাড় এলাকায় একটি চায়ের দোকানী ছিলেন।

স্থানীয়দের বরাতে ওসি জানায়, সকালে পৌর এলাকার নূরজাহান সেলিম নিরাময় হাসপাতালের পেছনের পুকুরের মধ্যে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা জরুরি সেবা নাম্বার ৯৯৯ এর মাধ্যমে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়। পরবর্তীতে খবর পেয়ে তার স্বজনরা এসে মরদেহের পরিচয় সনাক্ত করে।

এ ব্যাপারে ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। প্রাথমিকভাবে তার পরিচয় সনাক্ত হয়েছে।ময়নাতদন্তের পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!